গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার, ডিএই রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, উপজেলা কমিশনার ভূমি শামসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, কৃষিবিদ সায়লা সারমিন, মৎস্য অফিসার, সমবায় অফিসার, পল্লী সঞ্চয় অফিসার প্রমুখ। ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউ ট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ও গোদাগাড়ী কৃষি অফিসের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হলো। কৃষিতে বাংলাদেশ। সবুজায়নের গোদাগাড়ী। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে গ্রাম পর্যায়ে ১১টি ব্যাচকে কৃষি বিষয়ে ট্রেনিং করানো হয়েছে। এদের ১০টি সেশন প্রশিক্ষণ চলেছে। এছাড়াও এর আওতায় পুষ্টির স্কুল পরিচালনা করা হয়েছে। প্রশিক্ষণে নতুন প্রযুক্তির উদ্ভাবন, কৃষি যান্ত্রিকীকরণ, গ্রামীণ উন্নয়ন বৃদ্ধি করা, কৃষি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই কৃষির উপর জোর দেয়া ইত্যাদি ট্রেনিং করানো হয়েছে। প্রোগ্রামটি ৪৯৫টি উপজেলায় চলমান রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রেনিংপ্রাপ্ত প্রায় ৭০জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *