পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক এ্যাড: আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয় চত্বরে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *