গাইবান্ধায় ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধর্ষণ মামলার আসামি আজাদুল ইসলাম (৬৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৩। বিজ্ঞ আদালত এ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলে আদালতে আত্নসর্মপন না করে দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার (৩১ মে) সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে-অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আসামি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজল আকনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩ টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর হরিনাথপুর এলাকা থেকে আসামি আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঢাকার সবুজবাগ থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি আজাদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জমিমানা, অনাদায়ে দুই বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে বিজ্ঞ আদালত। তখন থেকে আদালতে আত্নসর্মপন না করে পলাতকে ছিলেন। আসামি আজাদুলকে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply