গোদাগাড়ীতে কোরবানির গোশত নিতে এসে বৃদ্ধের মৃত্যু ॥ সহায়তায় এলেন ইউএনও

গোদাগাড়ীতে কোরবানির গোশত নিতে এসে বৃদ্ধের মৃত্যু ॥ সহায়তায় এলেন ইউএনও

গোদাগাড়ীতে কোরবানির গোশতের সাহায্য নিতে এসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়, পবিত্র ঈদুল আযহার দিন শনিবার (৭ জুন) দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ডোমকুলী গ্রামের আব্দুল হালিম এর বাড়ির পার্শ্বে মাধবপুর গ্রামের আফজাল হোসেন (৬৫) কোরবানির গোস্ত সাহায্য নিতে এসে হটাৎ করে মারা যায়। খোজ নিয়ে জানা যায়, বার্ধক্যজনিত কারণ ছাড়াও তিনি অসুস্থ্য ছিলেন। তার দুই পক্ষ মিলে ৭ ছেলে ও ১ মেয়ে। মেয়েটি বৈবাহিক জীবনে বিচ্ছেদ হওয়ার পর পিতার বাড়ীতেই অবস্থান করছেন। মৃত আফজাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর থেকে এসে মাধবপুর নামক গ্রামে প্রায় ৫ বছর আগে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলেন। মরহুমের নামাযে জানাযা রাত ১১টার দিকে মাধবপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়েছে। এতগুলো ছেলে মেয়ে থাকার পরেও কেন তিনি গোশত চাইতে গেলেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়। খবর পেয়ে মানবিক উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং অসহায় পরিবারটিকে রান্না করা গোশত, ৩০ কেজি চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *