গোবিন্দগঞ্জে ইপিজেড দ্রুত বাস্তবায়নে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচী
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে, সকালে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচী পালন করেছে। উপজেলা পরিষদের সামনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়। অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, এম এ মতিন মোল্লা, বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, অবসর প্রাপ্ত সার্জেন্ট রাসেদ রায়হান, আব্দুর রাজ্জাক, ছাত্র নেতা মোস্তাকিম সজিব, ছাত্রনেতা মোকসেদুর রহমান,মিসকাত, কৌশিক, শুভসহ অন্যরা। বক্তারা, অবিলম্বে ইপিজেড বাস্তবায়নের দাবী জানান।

Leave a Reply