ভালুকায় পোশাক কারখানার সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পোশাক কারখানার সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এল স্কোয়ার লিমিটেড কারখানার সামনে থেকে নাজমুল ইসলাম (২৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, তবে বিষপানে আত্মহত্যা করতে পারে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার (২২ জুন) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এল স্কোয়্যার লিমিটেড কারখানার সামনে আম গাছের নিচে নাজমুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত নাজমুল ইসলাম পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে, সে চাকুরির খোঁজে গত তিন চার দিন আগে উপজেলার জামিরদিয়া এলাকায় তার বন্ধু আনোয়ার হোসেনের বাসায় আসেন। নিহতের ভাই হাফিজুল ইসলাম জানান, সাংসারিক অভাব অনটনের কারণে নাজমুল ইসলাম ও তার স্ত্রী মারিয়া আক্তারের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো। তার স্ত্রী মারিয়া জয়না বাজারে একটি ভাড়া বাসায় থেকে এল স্কোয়্যারে চাকরি করেন। নাজমুল ইসলামও চাকরির সন্ধানে ছিলো। তাদের সংসারে দুই বছর বয়সী মোছাঃ মিম আক্তার নামে একটি কন্যা সন্তান রয়েছে। ভালুকা মডেল থানার এস.আই আব্দুল বারেক জানান, ধারণা করা হচ্ছে নাজমুল বিষপানে আত্নহত্যা করেছেন। তাঁর মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে এটা হত্যা না আত্নহত্যা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী মারিয়া আক্তারকে থানার নিয়ে আসা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *