গোবিন্দগঞ্জে প্রস্তাবতি ইপিজেড বাস্তবায়নের দাবীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবীতে প্রায় ২ঘন্টা ঢাকা-রংপুর অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে গোবিন্দগঞ্জের সাঁওতাল আদিবাসি ও সর্বস্তরের বাঙ্গালি জনতা। বৃহস্পতিবার দুপুরে পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় ইপিজেড বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন এম এ মতিন মোল্লা, জাহাঙ্গীর আলম, ডা: শুভ, আকরাম হোসেন রাজু, মাকসুদ। এদিকে, ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থলে এসে আশ^াস দিলে বিক্ষোভকারীরা প্রায় ২ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসময় উপজলো নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা উপস্থিত ছিলেন।

Leave a Reply