ভালুকায় চাঞ্চল্যকর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ভালুকায় চাঞ্চল্যকর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। বড় ভাইয়ে স্ত্রী ও দুই শিশু সন্তান মোট তিনজনকে গলা কেটে হত্যা’র ঘটনায় প্রধান আসামী ছোট ভাই নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে বিকালে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। গতকাল ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসায় তালা বদ্ধ ঘর থেকে রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, সাত বছরের কন্যা রাইসা জান্নাত এবং দুই বছরের ছেলে নীরবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন। পরে ভালুকা মডেল থানার পুলিশ লোকেশন ট্র্যাকিং করে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থানার পুলিশের সহযোগিতায় জয়দেবপুর রেল স্টেশন থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করেন। উল্লেখ, ১৪ জুলাই সোমবার সকালে ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার হৃদয় হাসান হাইয়ূমের ভাড়া বাসা থেকে তালা বেঙে নিহতদের লাশ উদ্ধার করেন মডেল থানা পুলিশ। রফিকুল ইসলাম নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি পরিবারসহ ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহতদের সঙ্গে একই বাসায় রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও থাকতেন। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন। ঘটনার রাতে কারখানায় কর্মরত ছিলেন রফিকুল ইসলাম সকালে এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের তালা ভেঙে খাটের উপর স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। রফিকুল আরও বলেন গত আড়াই মাস পূর্বে চল্লিশ হাজার টাকা ঋণ করে আপন ভাই নজরুল ইসলামকে গাজীপুর জেলখানা থেকে ছাড়িয়ে আনেন বলে জানান। নিহত ময়না আক্তার তার মেয়ে রাইসা জান্নাত ও ছেলে নীরব মরদেহ আজ বাদ এশা ময়না আক্তারের বাবার বাড়ী ময়মনসিংহের ভালুকা উপজেলার কোল্লাব গ্রামে দাফন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *