দুর্নীতির সাথে জড়িতের তথ্য পেলেই বিচারের মুখোমুখি হতে হবে-দুদক
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন বলেছেন, নতুন প্রজন্মের চেতনায় দেশ থেকে দুর্নীতি মুক্ত করা হবে। দুর্নীতির সাথে যে কারও জড়িত হওয়ার প্রমান মিললে তাকে আইনের বিচার করা হবে। সোমবার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্্ সালাম, দুর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় পরিচালক নুরুল হুদা, উপ-পরিচালক শাওয়ন মিয়া, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান সহ অন্যান্যরা। পরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।

Leave a Reply