গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইস উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে গ্রেফতার করা হয় । আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল একাউন্ট হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং প্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকায় খুশি এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *