গাইবান্ধায় অবৈধ কয়লা কারখানায় সেনাবাহিনীর অভিযান ॥ ২ জনের জরিমানা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা কাঠ কয়লা কারাখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কারখানা মালিক মনির হোসেন (১৮) ও আশিক ইসলাম (২২) কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) এই আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। অর্থদন্ডপ্রাপ্ত মনির মিয়া উপজেলার নশিরারপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ও আশিক মিয়া একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। অভিযানিক দলটি জানায়, ওইস্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঁঠ পুড়িয়ে চুল্লিতে কয়লা তৈরি করে আসছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলি বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন-সাঘাটা অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-ইকরাম খাঁন। এ বিষয়ে সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন, অভিযুক্ত মনির হোসেন ও আশিক ইসলামের প্রত্যেককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ কয়লা কারাখানায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করায় খুশি এলাকাবাসী।
Leave a Reply