গোদাগাড়ী থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ী থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেটের নাসির উদ্দিন নয়ন। তিনি একটি ক্লিনিকের মালিক। তাই এলাকায় তিনি নয়ন ডাক্তার নামে পরিচিত। গোদাগাড়ীর শীর্ষ হেরোইন কারবারিদের একজন নয়ন ডাক্তার। এলাকার আওয়ামীলীগের সাবেক পলাতক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন ছিল নয়ন ডাক্তার। তাই ফারুক চৌধুরী তাকে মাটিকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করেছিলেন। দলের গঠনতন্ত্রে শুধু একটি ওয়ার্ড কিংবা ইউনিয়ন কমিটিতে একজনই সভাপতি থাকার নিয়ম থাকলেও ফারুক চৌধুরী তাকে ইচ্ছেমতো তিনটি ওয়ার্ডের সভাপতি করেছিলেন। অথচ তার নামে আছে একাধিক মাদক মামলা রয়েছে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকা থেকে নয়ন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট থানায় হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। আওয়ামী আমলে দেদারসে মাদক ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়েছেন নয়ন ডাক্তার। এলাকায় খুলেছেন ক্লিনিক। দুই স্ত্রীর নামে অর্ধশতাধিক বিঘা জমিও কিনেছেন। মাদক মামলার এই আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার একটি স্কুলের সভাপতিও হয়েছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *