রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রাজশাহীতে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। মঙ্গলবার সকালে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এরপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদের স্মরণ সভার আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *