ভালুকায় বিদেশি মদ ও অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ভালুকায় বিদেশি মদ ও অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ তোফাজ্জল হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবকলীগ নেতা বাহাদুরকে (২৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকায় বাহাদুরের বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে তার বাসা থেকে ১১৩ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত বাহাদুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার নামে পূর্বে একটি হত্যা মামলা রয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *