গোবিন্দগঞ্জে বাস চাপায় নারী মৃত্যু ॥ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় মরিয়ম বেগম (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ৩ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ওই এলাকার আবদুল হামিদ আলীর মেয়ে। ঘটনার পর বাসটি স্থানীয়রা আটক করে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘটনাস্থলে ঢাকা-রংপুর মহাসড়কর অবরোধ ও বিক্ষোভ করে। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অবরোধ চলে। প্রায় তিন ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েন যানবাহনে আটকে থাকা যাত্রীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মরিয়ম বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় রংপুর গামী ‘শঠিবাড়ী এক্সপ্রেস’ নামের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরিয়ম বেগম স্বামীর বাড়ি থেকে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন। ঘটনার পর বাসের চালক ও বাসটি আটক করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশের্^ পান্থাপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা, মসজিদ রয়েছে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। এছাড়া মসজিদের মুসল্লিকেও সড়ক পার হয়ে মসজিদে যেতে হয়। কিন্তু সড়ক পারাপারের জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে এলাকায় প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। স্থানীয়রা আরও জানান, গত সপ্তাহেই একইস্থানে ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। আহত হন চারজন। নিহত ছাড়াও অনেক আহত হয়েছেন। ¯ু‹লে শিক্ষার্থীদের পাঠিয়ে দুঃচিন্তায় থাকেন অভিভাবকরা। তাদের দাবি, ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। তবে শিক্ষার্থীসহ পথচারীরা নিরাপদে মহাসড়ক পারাপার হতে পারবেন। এতে দুর্ঘটনা রোধ হবে। বিষয়টি নিশ্চিত করেন, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় বাস ও বাসের চালক শফিউল রহমানকে আটক করা হয়েছে। অবরোধ স্থানীয়রা তুলে নিয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। দীর্ঘ সময় মহা সড়ক অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার ওসি বুলবুল ইসলাম ও হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থলে যান। এসময় ইউএনও রাস্তা পারাপারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ^াস দিলে বিকেল পাঁচটার দিকে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল শুরু হয়। ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Leave a Reply