করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার কাটাবাডী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে করতোয়া নদীর ফকিরগঞ্জ ঘাটে এঘটনা ঘটে। এলাবাসী সূত্রে জানা গেছে, বন্ধুদের সাথে আপেল করতোয়া নদীতে গোসল করতে নামে। কিন্তু পানিতে ডুব দেওযার পর অনেক সময় পেরিয়ে গেলেও সে আর ভেসে না ওঠায় তার সাথে নদীতে নামা বন্ধুরা তাকে দেখতে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। এ সময় তারা দিশেহারা হয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরও আপেলের কোন সন্ধান না পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে এসে নদীতে নেমে আপেলকে খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান না পেয়ে ফায়ার সাভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ঘটনাস্থলের কিছু দুর থেকে তার মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম স্কুল ছাত্রের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *