ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নেচে গেয়ে ওরাঁও নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কারাম উৎসব পালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর পাঁচপীর ডাঙ্গা ও গোবিন্দনগর সহ জেলার ওরাও জনগোষ্ঠীর গ্রামগুলোতে এই উৎসব অনুষ্ঠিত হয়। একটি বিশেষ গাছকে ঘিরে চলে তাদের পূজা-অর্চনা। বৃহস্পতিবার পুজোয় ব্যবহারকৃত গাছের ডালটি নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। পূজারিরা আয়-উপার্জন বৃদ্ধি ও পরিবারের সুখ-শান্তি কামনা করে প্রার্থনা করেন। ভাদ্র মাসের শেষে মঙ্গলের প্রতীক হিসেবে কদমকেলী (তাদের ভাষায় কারাম) নামে বিরল প্রজাতির বৃক্ষকে ঘিরে ওঁরাও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন এ উৎসবের আয়োজন করে। এই উৎসব বিচ্ছিন্নভাবে ওঁরাও সম্প্রদায়ের মানুষরা পালন করবে আশ্বিন মাসের শেষ পর্যন্ত।

Leave a Reply