দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা

দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজার মহা অষ্টমী তিথিতে দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কসবা মিশনস্থ রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমৃতত্বানন্দ ভবন ও আশ্রম শতবর্ষ মিলনায়তনে বিশেষ আকর্ষণ এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ছয় বছরের কুমারী কন্যা ভাগ্য মধুশ্রী গাঙ্গুলিকে বিশুদ্ধ নারীর রুপ কল্পনা করে দেবী জ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজা করেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। কুমারী পূজা উপলক্ষে কুমারী নারীকে স্নান করিয়ে নতুন বস্ত্র, পায়ে আলতা, সিঁথিতে সিদুর নানা অলংকারের সজ্জিত করে ঢাক, ঢোল, শংঙ্খের ধ্বনি ও উলুধ্বনি দিয়ে দেবী দূর্গা জ্ঞানে পূজা করা হয়। স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেন, কুমারী পূজার মাহাত্ম্য হলো নিজের মধ্যে অসুর মনোবৃত্তি পরিহার করে মাতৃজ্ঞানে নারীকে উপলব্ধি করা। জেলা প্রশাসক, সেনাবাহিনীসহ সকলের সার্বিক সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কুমারী পূজা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *