গোদাগাড়ীতে শিক্ষক দিবস পালিত
গোদাগাড়ীতে শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে শিক্ষক দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। তিনি বলেন শিক্ষকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সঠিকভাবে প্রতিষ্ঠানে আসতে হবে। আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আপনাদের যা যা সমস্যা আছে, সেগুলো আমি উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করবো ইংশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সুলতানা, সহকারি অধ্যাপক কামারুজ্জামান, উপাধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।

Leave a Reply