ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী
ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম জন্মদিন উপলক্ষে ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ভারপ্রাপ্ত আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশনায় ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ আবু সাঈদ জুয়েল’র সভাপতিত্বে র্যালীটি উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহউদ্দীন আহমেদ। আনন্দ র্যালীটি দলীয় কার্যালয় থেকে বেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজু যুগ্ন আহবায়ক রুহুল আমিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহবায়ক আবুল কালাম আজাদ আবুল, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক খালেদা নারগীস, উপজেলা বিএনপি সম্মানিত সদস্য মাসুদ পারভেজ চাঁন মিয়া, শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, যুবদল নেতা শামিম আহমেদ, আহসান শেখ মাসুদ ঢালী আতিক মোল্লা, রফিকুল ইসলাম লিটন প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু নেতৃত্বাধীন গ্রুপ, রকিবুল হাসান খান রাসেল ও তারেক উল্লাহ চৌধুরীর নেতৃত্বে যুবদলের ৪৭তম জন্মদিন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply