নেত্রকোণায় ট্রাকে অটোরিকশার ধাক্কা ॥ নিহত ২
নেত্রকোণার পূর্বধলায় একটি বালুবোঝাই ট্রাকে অটোরিকশার ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। উপজেলার নারান্দিয়া এলাকার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-অটোরিকশার চালক ময়মনসিংহের চরকালীবাড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে মো. জলিল (৪৫) ও নেত্রকোণার কালিয়াকোণা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুজেল মিয়া (৪৫)। আহতরা হলেন-জেলার আসদহাটি গ্রামের রেজিয়া আক্তার (৪৪), পসর আলীর ছেলে শহীদ মিয়া (৪৩) ও কালিয়াকোণা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শোভা আক্তার (২২)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মো. সবুজ মিয়া জানান, নারান্দিয়ায় সড়কে বালুবাহী একটি ট্রাক অবৈধভাবে রাস্তার ওপরে পার্কিং করা ছিল। এ সময় ময়মনসিহ থেকে নেত্রকোণাগামী অটোরিকশাটি সেখানে পৌছায়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে এসআই সবুজ মিয়া জানান।
Leave a Reply