গংগাচড়ায় ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প
গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নে ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় রবিবার (৯ নভেম্বর) রংপুর জেলার গংগাচড়া উপজেলা লক্ষীটারি ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদী। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪০ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় এবং তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৩৫০ জনের অধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন।

Leave a Reply