ধানের শীষের বিজয় হলে এলাকার ও দেশের উন্নয়ন হবে-সেলিমা রহমান

ধানের শীষের বিজয় হলে এলাকার ও দেশের উন্নয়ন হবে-সেলিমা রহমান

ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে এলাকা ও দেশের উন্নয়ন হবে। বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, পারিবারিক ভাতা, বড়দিয়ায় ব্রীজসহ নড়াগাতীকে উপজেলা করা হবে। ১৭ নভেম্বর (সোমবার) নড়াগাতী কাচারী মাঠে মহিলা দল আয়োজিত বিশাল জনসমুদ্রে এ কথা বলেন অনুষ্ঠানের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান। বিশাল জনসমাবেশে অতিথিরা নড়াইল-১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে এর সম্মান রক্ষার আহ্বান জানান। নারী ও শিশু অধিকার ফোরামের ঢাকা জেলার সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম ও নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জুলাই যোদ্ধা মানছুরা আলম। আরো উপস্থিত ছিলেন ও থানা বিএনপি ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ নড়াগাতী থানার হাজার হাজার মহিলা কর্মী ও সমর্থক। নিপুণ রায় চৌধুরী মহিলাদের জন্য বিএনপির অবদান উল্লেখ করে বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, ধানের শীষ যার হাতে আমরা সবাই তাঁর সাথে। কিন্তু একটি ধর্মভিত্তিক দল নারীদের শিকলবন্দী করতে চায়। তাই আগামী নির্বাচনে ব্যক্তি চিনে ভোট না দিলে আমার বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। অতঃপর সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, একটি দল তালিমের নামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড এবং চাদা নিয়ে ভোট না দিলে নাফারমান হয়ে যাবে এই ভয় দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন এবং এলাকার উন্নয়নে আগামী নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, একটি দল ৫০ টাকায় বেহেশতের টিকিট বিক্রি করছে। এ সকল ধর্ম ব্যবসায়ীদের থেকে দুরে থাকার পরামর্শ দেন। তিনি আরো বলেন, বিগত সরকার এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। রাস্তাঘাটের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। বিএনপি ক্ষমতায় এলে এবং এমপি নির্বাচিত হলে বড়দিয়া ও নড়াগাতীর ব্যপক উন্নয়নের পাশাপাশি বড়দিয়া ব্রীজ ও নড়াগাতীকে থানা উপহার দেওয়ার ঘোষণা দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *