গাইবান্ধায় বিরল প্রজাতির হিমালয়ের বিপন্ন শকুন উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাছিম বাজার এলাকা থেকে বিপন্ন প্রজাতির হিমালয়ান গৃধিনী একটি শকুন উদ্ধার করা হয়েছে। জেলা বন বিভাগের সহযোগিতায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়ারনমেন্টাল রিসার্চ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা সোমবার বিকেলে শকুনটি দুর্গম এলাকা থেকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় গাইবান্ধা বন বিভাগের সহযোগিতায় উদ্ধার হওয়া শকুনটিকে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply