ভালুকা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন ॥ মাইন সভাপতি-সম্পাদক আলমগীর

ভালুকা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন ॥ মাইন সভাপতি-সম্পাদক আলমগীর

ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. মাইন উদ্দিন, সহ সভাপতি মো. আতাউর রহমান তরফদার, এম. এ সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আসাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য পদে কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন, মো. শাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *