পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিলে মনোনয়নপত্র জমা

পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিলে মনোনয়নপত্র জমা

সীমানা জটিলতা নিরসনে আদালতের আদেশের পর পাবনা-১ ও ২ আসনে মনোনয়নপত্র জমার তারিখ দিয়ে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে রোববার। এই দুই আসন থেকে আগেও যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে। আর নির্বাচন কমিশনের সেপ্টেম্বরের গেজেট অনুসারে পুনর্র্নিধারিত সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে পাবনা-১ ও ২ আসনেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট হবে। এ বিষয়ে শুক্রবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানান, নতুন সীমানায় এ দুই আসনে ভোট হবে। নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপপত্র জমা দিতে হবে। আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিল, তারা ভোট করতে চাইলে নতুন করে দিতে হবে এবং রোববারের মধ্যে। ঘোষিত তফসিল ১২ ফেব্রুয়ারি ভোট হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা একটি লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেওয়ার পর রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন তফসিলের প্রজ্ঞাপন জারি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *