এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষের ॥ উপদেষ্টা আসিফ নজরুল

এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষের ॥ উপদেষ্টা আসিফ নজরুল

ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে আমাদের দেশের মানুষ কেউ ভোট দিতে পারেনি। দেশের সরকার কে হবে, মন্ত্রী কে হবে, সেটা একজন খুনি ঠিক করে দিতো। তার মতামত চাপিয়ে দেয়ার জন্য এদেশের ছাত্র জনতাকে যখন ইচ্ছা হত্যা করতো, বন্দি করে রাখতো, গুম করে রাখতো, মিথ্যা মামলা দিয়ে রাখতো এবং নানান ধরনের হয়রানী করতো। সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে গাইবান্ধার গণভোট প্রচার ও ভোটারদের উদ্ভুদ্ধ করনের লক্ষে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে জেলা পর্যায়ের মত বিনিময় সভায় প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের দায়ীত্বে নিয়োজিত উপদেষ্টা ড.আসিফ নজরুল একথা বলেন। তিনি আরও বলেন, এ জুলুম, অত্যাচার, নীপিড়নের বিরুদ্ধে বাংলাদেশের তরুন সমাজসহ সকল সমাজের মানুষ এক হয়ে দাঁড়িয়েছিলো। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে ভোটের অধিকার পেয়েছি। যে দলকে পছন্দ তাকেই ভোট দেবেন। ভোট দেয়ার বাধা সৃষ্টি করেছিলো শেখ হাসিনা, কিন্তু আমরা কেউ ভোট দেয়ার ক্ষেত্রে কাউকে বাধার সৃষ্টি করবো না। আমাদের আজকের এই প্রচারনার উদ্যেশ্য আমরা গণভোটের আয়োজন করেছি। এই গণভোটের মাধ্যমে আমরা এমন নির্বাচন করতে চাই, যেখানে অনিয়ম থাকবে না, শোষন থাকবেনা, এই ভোট হবে নতুন বাংলাদেশের পক্ষে বিপক্ষে। মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ নানা পেশার মানুষ অংশ গ্রহন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *