গাইবান্ধায় র্যাবের অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার
গাইবান্ধায় র্যাব-১৩ এর অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার হয়েছে। ২৩ জানুয়ারি রাত ২ টায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গাইবান্ধা হতে পলাশবাড়ীগামী সড়কের পাশে গড়েয়া সাকিনস্থ গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করে।

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করেন। পরে উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply