গাইবান্ধায় আনুষ্ঠানিকভাবে লিনাক্স কাস্টমার কেয়ার সেন্টার’র উদ্বোধন
গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকায় লিনাক্স কাস্টমার কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিনাক্স এর ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ রাসেল মাহমুদ। এসময় তিনি ফিতা ও কেক কেটে কাস্টমার কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশক এস কে ডিস্ট্রিবিউটর-এর স্বত্বাধিকারী শাহ মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন Linnex Bengal, Marlax এবং জবাড় ব্র্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রিটেইল পার্টনার এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি জনাব রাসেল মাহমুদ বলেন, গ্রাহকদের দ্রুত, মানসম্মত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় এই কাস্টমার কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর ফলে এই অঞ্চলের গ্রাহকরা এখন আরও সহজে Linnex Bengal, Marlax এবং Revo পণ্যের সার্ভিস ও বিক্রয়োত্তর সুবিধা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, দেশজুড়ে গ্রাহকসেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন কাস্টমার কেয়ার সেন্টার চালু করে আসছে। বর্তমানে বাংলাদেশ জুড়ে ২৬ টি কাস্টমার কেয়ার এবং ৪৩টি কালেকশন পয়েন্টের মাধ্যমে নিয়মিত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। গাইবান্ধার এই নতুন কাস্টমার কেয়ার সেন্টার সেই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply