সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি ক্যাম্পে বিনামূল্যে দুই হাজার রোগী চিকিৎসা

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি ক্যাম্পে বিনামূল্যে দুই হাজার রোগী চিকিৎসা

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে প্রায় দুই হাজার হত-দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের চরভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এ চিকিৎসাসেবা দেয়া হয়। বগুড়া সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এতে সিএমএইচ এর বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এদিকে, হাতের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এমন চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে সিরাজগঞ্জ সেনাবাহিনী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *