গাইবান্ধায় ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গিয়ে ৬৪ বছর বয়সী বাশেদ আলী মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। নিহত বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়া কুদ্দুর আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সকালে ভোট দিতে কেন্দ্রে যান বাশেদ আলী। ভোট দেওয়ার পর কেন্দ্রে থেকে প্রায় ৫০০ গজ দূরে যাওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির জানিয়েছেন, স্বাভাবিক কারণেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Leave a Reply