ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআই’র মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআই’র মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের একজন এএসআই মারা গেছেন। মৃত শহিদুল ইসলাম (শহীদ) পীরগঞ্জ থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, রোববার রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সেনুয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে এক আসামি গ্রেপ্তার করে। তাকে গাড়িতে করে নিয়ে আসার সময় এএসআই শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ডা. তানজিনা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করছি শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডাঃ তানজিনা বলেন, “এএসআই শহীদ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। হঠাৎ বুকের ব্যাথা হয়েছিল তার। তাতে ধারণা করা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে হলে লাশের ময়নাতদন্ত করতে হবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *