গাইবান্ধায় আ’লীগের ঝটিকা মিছিল ॥ ২ নেতা গ্রেফতার
গাইবান্ধায় আওয়ামীলীগের নেতাকর্মীরা শনিবার বিকালে শহরের ডিবি রোড থেকে ঝটিকা মিছিল করে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় গাইবান্ধা থানা পুলিশ দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ইমারুল ইসলাম সাবিন ও নলডাংগা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার। পুলিশ জানায়, গাইবান্ধা শহরের ডিবি রোড থেকে আওয়ামীলীগের মিছিল বের হয়ে শহীদ মিনারের দিকে যেতে থাকে। এ সময় প্রহরারত পুলিশ তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ মিছিল থেকে ওই দুই নেতাকে গ্রেফতার করে। গাইবান্ধা সদর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, হঠাৎ এই মিছিলটি বের হয়। পুলিশ দেখে নিষিদ্ধ আওয়ামীলীগের ঝটিকা মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

Leave a Reply