ময়মনসিংহের ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল
“কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে ওই কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবি ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব এম এ রশিদ।এসময় ময়মনসিংহের ভালুকা সহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক সাইদুর রহমান হাওলাদার, শিক্ষক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, গণমাধ্যমকর্মী মোখলেছুর রহমান মনির, কবি সাংবাদিক কামরুল এহসান চন্দন, সাংবাদিক খলিলুর রহমান, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, কবি আবুল বাশার শেখ, আসাদুজ্জামান সুমন, কবি আরাফাত রিলকে, কবি কাঙাল শাহীন, প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, কবি বিনয় দেবনাথ, কবি মোহাম্মদ জালাল উদ্দীন, শহিদুল্লাহ কবি, কবি মো: আসাদ, সুরঞ্জিত বারৈ কবি তাসলিমা আক্তার মুক্তা, তানজিনা বিথি, তরিকুল ইসলাম, মাসুদ রানা, কবি রিয়েল আব্দুল্লাহ প্রমুখ।

Leave a Reply