গোবিন্দগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে দুই গ্রামের শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

গোবিন্দগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে দুই গ্রামের শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় ঝড় ও শিলা বৃষ্টিতে দুটি গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। এছাড়াও একটি কলেজ ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়।গত রবিবার ও সোমবার রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে রাজাহার,কমদিয়া ইউনিয়নের কুকুরাইল, বানেশ্বর, বোইলগ্রম, মকলাইন, চালিতাসহ আশেপাশের গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায় এছাড়াও অনেক গাছপালার ক্ষতি হয়। ঝড়ে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের টিনে চালা সহ ইটের দেয়া ধসে পড়ে এবং আসবাব পত্র লন্ড ভন্ড হয়ে যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন।তারা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার দাবি জানিয়েছেন। শিলাবৃষ্টিতে কোথাও কোথাও বোরো আবাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে রাজাহার ইউনিয়ন পরিষদের রফিকুল ইসলাম জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জিন্দার আলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *