পলাশবাড়ীতে স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ ॥ ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

পলাশবাড়ীতে স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ ॥ ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বাক্ষর জাল করে ভূমি অধিগ্রহণ করা জমির অবকাঠামোর অর্থ আত্মসাৎ করায় নিজ ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন আপন ৫ ভাই-বোন। সকালে পলাশবাড়ীর জুনহদ এলাকায় এই সম্মেলনে ৫ ভাই বোনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কালাম আজাদ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ভাই ছাইদার রহমান গুরুত্বপুর্ন ব্যক্তিদের স্বাক্ষর জাল করে অধিগ্রহণকরা জমির অবকাঠামোর ক্ষতিপূরণের প্রায় ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে অর্থ ফেরতসহ ছাইদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানাই তারা। সংবাদ সম্মেলনে ৫ ভাইবোন ছাড়াও তাদের নিকট আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *