Blog

  • শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াত

    শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াত

    শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ বাবুল ইসলামের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী। এসময় দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ দেশের সূর্যসন্তান। যারা দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে মুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁদের অসামান্য অবদানে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় শিবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নসহ সার্বিক বিষয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনা করেন ড. কেরামত আলী। অনুষ্ঠানে তাঁদের হাতে একটি সংবর্ধনা ক্রেস্ট ও মাফলার তুলে দেন অতিথিগণ। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা দেয়া হয়েছে, এটি অত্যন্ত সম্মানের ও মর্যাদার বিষয়। শিবগঞ্জে এমন আয়োজনের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।

  • নওগাঁয় তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান

    নওগাঁয় তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান

    পুরস্কার বিতরণ ও স্থানীয় চিত্র শিল্পীদের সন্মাননা প্রদানের মধ্যে দিয়ে নওগাঁয় তিনদিনব্যাপী ‘আর্ট ক্যাম্প’ শেষ হয়েছে। স্থানীয় সংগঠন ‘দৃশ্যকলা’ তিনদিনব্যাপী এই আর্ট ক্যাম্পের আয়োজন করে। শনিবার সন্ধ্যায় নওগাঁ জেলা পরিষদ পার্কে আয়োজিত সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। দৃশ্যকলা’র সভাপতি সাহিত্যিক ও সাংবাদিক রবিউল করিমের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, প্রবীণ চিত্রশিল্পী রেজাউল ইসলাম এবং চারুকলা শিক্ষক আশরাফুল হুদা লিটু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনন। উপস্থাপনায় ছিলেন রহমান রায়হান বাহাদুর। তিনদিনব্যাপী আয়োজনে ৫ বছরের উর্ধে বিভিন্ন বয়সের ৩১ জন চিত্র শিল্পী অংশ গ্রহণ করে।

  • গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

    গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলতা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের মৃত আজহার আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, শনিবার রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের চেরাগাড়ী গ্রামে বিয়ে বাড়ী থেকে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় একটি মাইক্রোবাস পিছন থেকে যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলতা বেগম নিহত হন। এসময় চালকসহ অটোভ্যানে থাকা অপর ৮ যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কক্ষ পরিদর্শকদের কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কক্ষ পরিদর্শকদের কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কক্ষ পরিদর্শকদের কর্মশালা

    সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষা-সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: রুবিনা আনিস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই এই পরীক্ষাকে ঘিরে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” কর্মশালায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম। তিনি কক্ষ পরিদর্শকদের দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল বাশির, সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হেকিম, শিক্ষক হাবিবুর রহমান এবং মোসা. শুকুরিয়া। বক্তারা তাঁদের বক্তব্যে পরীক্ষাকেন্দ্রে সময়ানুবর্তিতা, নকল প্রতিরোধ, পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী কক্ষ পরিদর্শকরা তাঁদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

  • র‌্যাবের হাতে হেরোইনসহ এক কারবারী আটক

    র‌্যাবের হাতে হেরোইনসহ এক কারবারী আটক

    র‌্যাবের হাতে হেরোইনসহ এক কারবারী আটক

    র‌্যাবের হাতে হেরোইনসহ এক মাদক কারবারী আটক হয়েছে। ২৭ ডিসেম্বর রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউপির পাঠানপাড়া এলাকা থেকে মাদক কারবারী মোঃ বাবর আলী (৪০) কে আটক করা হয়। বাবর আলী রানিহাটি ইউপির চকআলমপুর ফিরিঙ্গিপাড়ার মৃত আকবর আলীর ছেলে। তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। র‌্যাবের এক প্রেসনোটে রবিবার সকালে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর ২০:১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রানীহাটি ইউপিস্থ পাঠানপাড়ার একটি আম বাগান সংলগ্ন বাড়ীর উঠানের সামনে থেকে মাদক কারবারী মোঃ বাবর আলী’কে ১২ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

  • দূর্গাপুরে একযোগে ৩টি কেন্দ্রে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    দূর্গাপুরে একযোগে ৩টি কেন্দ্রে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    দূর্গাপুরে একযোগে ৩টি কেন্দ্রে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    সম্পূর্ণ বে-সরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশ গ্রহণে অত্যন্ত জনপ্রিয় আয়োজন গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা শনিবার সকাল ১০ হতে ১২টা পর্যন্ত একযোগে ৩টি কেন্দ্রে আলহাজ¦ মকবুল হোসেন ল্যাবরেটরী স্কুল, হলিহেরা একাডেমী ও হলি ফ্লাওয়ার মডেল স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির মহাসচিব রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, বৃত্তি পরীক্ষা কমিটির পরিচালক (পরীক্ষা) রাজিয়া সুলতানা, পরিচালক (অর্থ) সুমাইয়া পারভীন রাত্রী, দূর্গাপুর হাসপাতালের মেডিকেল অফিসার সুলতানা শারমিন, আলহাজ¦ মকবুল হোসেন ল্যাবরেটরী স্কুলের পরিচালক সরকার শরিফুল ইসলাম, হলিহেরা একাডেমী স্কুলের পরিচালক শ্যামল কৃষ্ণ রায়, হলি ফ্লাওয়ার মডেল স্কুলের পরিচালক মোঃ নাজমুল হক নাহিদ, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা শিউলী খাতুন ও হলি ফ্লাওয়ার মডেল স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহিল বাকী।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপ উদ্ধার হয়েছে। জেলার শিবগঞ্জ সীমান্তে কৃষকের পানি দেওয়ার পাইপে অভিনব কৌশলে মাদক চোরাচালানের সময় ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে ৫৯ বিজিবি সদস্যরা। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চৌকস বিজিবি সদস্যরা ২৭ ডিসেম্বর গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনাকালীন সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর এর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় choco+ সিরাপ উদ্ধার করে। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

  • বাগাতিপাড়ায় কাঁকফো গ্রামে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

    বাগাতিপাড়ায় কাঁকফো গ্রামে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

    নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের কাঁকফো পুরাতনপাড়ায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগ নিরসনে বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এ কাজের উদ্যোগ নেওয়া হয়। রাস্তাটির উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিপ্লব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফজলুল হক, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, সাবেক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আজিজ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা-কালভার্ট নির্মাণ, হাট-বাজার উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এই ইটের সোলিং রাস্তা তারই অংশ, ভবিষ্যতেও উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান।

  • চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি থেকে উচ্ছেদ এবং হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি থেকে উচ্ছেদ এবং হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি থেকে উচ্ছেদ এবং হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরে বসতবাড়ি থেকে একটি পরিবারকে উচ্ছেদ ও হামলা-লুটপাটের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন, ক্রয়সূ্ত্ের জমির মালিক ক্ষুদ্র ব্যবসায়ী মো. আকতারুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রামকৃষ্টপুর এলাকায় ২ কাঠা ১৮ পয়েন্টের বসতবাড়িসহ একটি জমি কিনে নেয়। জমির মালিকরা প্রকৃতপক্ষে পৈত্রিক সূত্রে পাওয়া জমিগুলো আমার কাছে বিক্রি করেছিল। যথাযথ নিয়মকানুন মেনে চরজোতপ্রতাপ মৌজার আরএস দাগ ৯৩৩ ও ৯৩৫ নম্বর দাগের জমিগুলো ক্রয় করি। কেনার পর পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করি। কিন্তু অনৈতিক ও অন্যায়ভাবে আমার জমি ও দোকানঘর দখলের জন্য একটি কুচক্রী মহল নানরকম ষড়যন্ত্র শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর মাস্তান ও গুন্ডা বাহিনী বসতবাড়ি ও দোকানঘর দখল করতে আসে। এসময় আমার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তিনি আরও বলেন, সন্ত্রাসী বাহিনী আমার স্ত্রী মোসা. ফাহমিদা সুলতানাকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করে। এমনকি বাড়িতে থাকা মোট ছয় ভরি স্বর্ণালংকার ও ওয়ার ড্রপের ড্রয়ারে থাকা নগদ ৮ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা লুটপাট করে। এ ঘটনায় আদালতে মামলা করলে এখনও সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দিচ্ছে। আমি এর ন্যায় বিচার চাই। জমির প্রকৃত মালিক মৃত মেহেদী হাসানের মা ও প্রথম স্ত্রীর দুই সন্তানের কাছ থেকে জমি কিনে নিলেও দ্বিতীয় স্ত্রী ফাতেমা খাতুন পুরোটাই নিজের বলে দাবি করে এই লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে বলে জানান আকতারুল। সংবাদ সম্মেলনে আকতারুলের স্ত্রী আহত ফাহমিদা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, আদালতে মামলা হয়ে থাকলে তদন্তের জন্য তা আমাদের কাছে আসবে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান ॥ শ্রদ্ধা জানিয়েছেন কবি নজরুল ইসলামের সমাধিতেও

    ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান ॥ শ্রদ্ধা জানিয়েছেন কবি নজরুল ইসলামের সমাধিতেও

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে গিয়ে তিনি ফুল দিয়ে হাদির প্রতি শ্রদ্ধা জানান। মোনাজাত শেষে সেখানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, উপ উপাচার্য মামুন আহমেদ, শিক্ষক নেতা মোর্শেদ হাসান খানসহ শিক্ষকরা। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা ভোটার তালিকায় নাম লেখাতে তিনি নির্বাচন ভবনে যান। এর আগে বেলা ১০টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে তারেক রহমানের গাড়ি বহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়। আগের দুদিন তাকে বুলেট প্রুফ বাসে চড়তে দেখা গেলেও এদিন তিনি সাদা রঙের একটি এসইউভিতে চড়েছেন। যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরা তারেক রহমান সেদিন সংবর্ধনা, বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। পরদিন বিকালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে আততায়ীর গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাদিকে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।