Blog

  • সিংড়ায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনুর মনোনয়ন পত্র জমা

    সিংড়ায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনুর মনোনয়ন পত্র জমা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর কাছে দলীর মনোনযন ফরম জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুন নেছা পুতুল, উপজেলা বিএনপির সদস্য সচীব ও ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যডভোকেট মোঃ শামীম হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি আহমেদ, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান প্রমূখ।

  • ভোলাহাটে ছিন্নমূল ও শীতার্তদের পাশে ইউএনও

    ভোলাহাটে ছিন্নমূল ও শীতার্তদের পাশে ইউএনও

    ভোলাহাটে ছিন্নমূল ও শীতার্তদের পাশে ইউএনও

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছিন্নমূল, অসহায় ও শীতার্তদের জন্য নিরলসভাবে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। তিনি সদ্য যোগদান করার পর থেকে ছিন্নমূল, অসহায় ও শীতার্তদের পাশে দাঁড়াচ্ছেন প্রতিনিয়ত। তার সহায়তার হাত থেকে বঞ্চিত হচ্ছে না কেউ। তার সাধ্যমতো চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। ২৯ ডিসেম্বর সোমবার বিকেলে ফুটানীবাজার ও বড়গাছি বাজারে হতদরিদ্র ও শীতার্তদের মাঝে একটি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন। এর আগে বিভিন্ন সময়ে ভোলাহাট উপজেলার বেশ কয়েকটা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বিভিন্ন বাজারের নাইট গার্ড সহ ছিন্নমূল, হতদরিদ্র, অসহায় এবং সত্যিকারের শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন তারা। উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ জানান, প্রকৃত অর্থে যারা অসহায় এবং শীতার্ত তাদের পাশে দাঁড়াবে ভোলাহাট উপজেলা প্রশাসন। একেবারে যারা এই কনকনে শীতে একটা গরম কাপড় প্রয়োজন, তাকেই অগ্রাধিকার ভিত্তিতে শীত নিবারণের জন্য শীতবস্ত্র পৌঁছাবো বলে জানান তিনি।

  • শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি আশিক আহমেদ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

  • ভালুকায় কারখানায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

    ভালুকায় কারখানায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

    ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্ব পালনকালে সহকর্মীর গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস (৪২)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়া (২৯), যিনি সুনামগঞ্জের তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। পুলিশ জানায়, ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেডের একটি কারখানায় মোট ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। সোমবার সন্ধ্যায় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে বসে থাকার সময় নোমান মিয়ার শর্টগান থেকে গুলি বজেন্দ্র বিশ্বাসের বাঁ ঊরুতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মজা করার সময় অসাবধানতাবশত গুলির ঘটনাটি ঘটে থাকতে পারে বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত আরেক আনসার সদস্যও একই বক্তব্য দিয়েছেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

    চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

    চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াত প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা-সাবেক সংসদ সদস্য মো: হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি বিএনপি নেতা মোঃ আব্দুল ওয়াহেদ, জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা তসিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তাবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া,

    সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বাক্কার, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ রফিকুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সাথে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী মো: হারুনুর রশীদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

  • র‌্যাবের অভিযানে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার

    র‌্যাবের অভিযানে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার

    র‌্যাবের অভিযানে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার

    র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শিবগঞ্জের জিলানী মোড় বাঁধের উপর পরীক্ষামূলকভাবে ককটেল বিস্ফোরণের স্থান হতে বিপুল পরিমাণ পরিত্যাক্ত গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে। র‌্যাবের এক প্রেসনোটে সোমবার জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৩টি সাদা রংয়ের পলিথিনের ভিতর সাদা, কালো ও লালচে রংয়ের ২.১৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম (খ) ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাটা, ৩টি লাল রংয়ের কসটেপ, ১৩টি জর্দার কৌটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব আরও জানায়, ২৮ ডিসেম্বর রাতে র‌্যাব-৫ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৯নং দুর্লভপুর ইউপিস্থ ৯নং ওয়ার্ডের জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু পলিথিনের ব্যাগ পড়ে আছে। প্রেক্ষিতে জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর রক্ষিত উল্লিখিত আলামত সমূহ পরিত্যাক্ত সন্দেহজনক অবস্থায় উদ্ধার করে। তবে, সেসময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নি এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি বলেও জানায় র‌্যাব।

  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ৩জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মনোনীত প্রার্থী নবাব মোহাম্মদ শামসুল হোদা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান আলী মিঞা নেতাকর্মীদের সাথে নিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ জানান, ড. কেরামত আলী ও অধ্যাপক শাহজাহান আলী মিঞা মনোনয়নপত্র আমাকে কার্যালয়ে এসে জমা দিয়েছেন। অন্যদিকে, নবাব মোহাম্মদ শামসুল হোদা উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে তাঁর মনোনয়নপত্র জমা দেন। তিনি আরো বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার সময় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সু-শৃঙ্খলভাবে মনোনয়ন জমা দেন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আশা করছি, নির্বাচনীকালিন সময় নির্বাচনী আচরণ বিধি মেনে তাঁদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন।

  • চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ও জামায়াত প্রার্থী ডক্টর মুহাম্মদ মিজানুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম দলীয় মনোনয়নপত্র নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দলের মহাসচিব মীর্জা ফোখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন। রবিবার বিকেল ৫ টায় দলীয় নেতা-কর্মীরাদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হকসহ ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত জনসাধারণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা দিয়ে মানুষের ভোট চাওয়ার আহ্বান জানান। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডক্টর মুহাম্মদ মিজানুর রহমান।

    সোমবার তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক ইয়াহিয়া খালেদ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত রহনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তারা আশা প্রকাশ করেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দিয়ে একটি ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

  • সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত করলো

    সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত করলো

    সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫টি বক অবমুক্ত করলো

    নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম এর পরিবেশ কর্মীদের বিশেষ অভিযানে ৫টি বক অবমুক্ত ও বক শিকারীর ফাঁদ ধবংস করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, রাকিব ও মোতালেব এর নেতৃত্বে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বিলে বিশেষ অভিযান পরিচালনা করে পাখি শিকারীর কাছ থেকে ৫ টি বক উদ্ধার করেন। এসময় বাঁশের কেল্লা নামক বক শিকারীর ১টি ফাঁদ ও জাল জব্দ করেন পরিবেশ কর্মীরা। অভিযানে পরিবেশ কর্মীদের দেখে পালিয়ে যায় পাখি শিকারীর দল।

    পরে আগলাড়ুয়া বাজারে উদ্ধারকৃত ৫টি বক অবমুক্ত ও জব্দ কৃত বাঁশের কেল্লা পুরিয়ে ধবংস করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম এর সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, আমাদের সিংড়ার চলনবিলে শীতকালে দেশি-বিদেশি পাখির আনাগোনা বেশি ঘটে। এ কারনে এ সময় কিছু অসাধু পাখি শিকারীর দল পাখি শিকারে মরিয়া হয়ে পড়ে। মুলত পাখি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা কিন্তু নয়, পাখি প্রকৃতির সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পাখি শিকার রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

  • বাগাতিপাড়ায় সরকারী রাস্তার গাছ কেটে নিয়েছে দূর্বৃত্তরা

    বাগাতিপাড়ায় সরকারী রাস্তার গাছ কেটে নিয়েছে দূর্বৃত্তরা

    নাটোরের বাগাতিপাড়ায় সরকারি রাস্তার মুল্যবান গাছ কেটে নিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার কোন একসময়ে উপজেলার চকগোয়াশ মরাঘাটি এলাকায়—একডালা বাজার থেকে ইউপি পরিষদের পাশ দিয়ে তকিনগর আইডিয়াল স্কুলগামী প্রধান সড়কের ধারে দাঁড়িয়ে থাকা সরকারি মালিকানাধীন তিনটি মূল্যবান মেহগনি গাছ কর্তন করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত সরকারি বিধি-বিধানকে সম্পূর্ণ উপেক্ষা করে কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই সড়কের পাশের গাছগুলো কেটে ফেলা হয়। ঘটনাটি দিনের আলোতেই সংঘটিত হলেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। প্রাপ্ত নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যে জানা গেছে, অবৈধভাবে গাছ কর্তনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে মোজাহার হোসেন (পিতা-মুনসুর রহমান)-এর বিরুদ্ধে। একই ঘটনায় রাজন ওরফে রুবাব (পিতা-মৃত হান্নান, চকগোয়াশ) সহযোগী হিসেবে সম্পৃক্ত ছিলেন বলেও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে ও ছুটির দিন থাকার সুযোগ নিয়ে সরকারি সম্পদ লুটের এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করেছে। ঘটনার পর এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় সচেতন মহলের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি প্রভাবশালীদের জন্য আইন ভিন্ন? স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের মতে, সরকারি রাস্তার পাশে গাছ কর্তন আইনত শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড কেবল পরিবেশ ধ্বংসই নয়, বরং জলবায়ু ভারসাম্য নষ্ট করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ বিপর্যয়ের পথ তৈরি করছে। এলাকাবাসী জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিগোচর করা হয়েছে। তারা অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সরকারি রাস্তার পাশে অবৈধ গাছ কর্তন রোধে কঠোর নজরদারি ও কার্যকর অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।