Blog

  • শেখ হাসিনাসহ ১৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

    টিএফআই সেলে গুম-নির্যাতন

    শেখ হাসিনাসহ ১৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

    স্বৈরাচার আওয়ামীলীগ শাসনামলে র‌্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সংক্রান্ত আদেশ দেন। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গত রোববার র‌্যাবের আয়নাঘরে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দুদিন পেছান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার সাত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ পলাতক আছেন। বাকী আসামির মধ্যে গ্রেফতার ১০ সেনা কর্মকর্তা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর গত ১১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী। আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, দু’টি মামলার ৩০ জন আসামির মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন ১৫ জন। পরবর্তীতে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে গত ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি ভারতীয় মোবাইল উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি ভারতীয় মোবাইল উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি ভারতীয় মোবাইল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৯টি ভারতীয় চোরাই মোবাইল উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র বিশেষ টহল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে এই অভিযান চালায়। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ২৩ ডিসেম্বর সকাল আনুমানিক ০৬ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র ০১টি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৮/২-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে। তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটককৃত মোবাইলফোনগুলো কাস্টমসে জমা করা হয়েছে।

  • নাচোলে বড়দিন উপলক্ষে গীর্জা প্রধানদের মাঝে বরাদ্ধপত্র বিতরণ

    নাচোলে বড়দিন উপলক্ষে গীর্জা প্রধানদের মাঝে বরাদ্ধপত্র বিতরণ

    নাচোলে বড়দিন উপলক্ষে গীর্জা প্রধানদের মাঝে বরাদ্ধপত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যীশুখ্রীষ্টের জন্মদিন পালন উপলক্ষে গীর্জা প্রধানদের মাঝে সরকারি বরাদ্ধপত্র (জিও) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪০টি গীর্জার সভাপতি ও সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে সরকারি বরাদ্ধপত্র(জিও) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গেলাম রব্বানী সরদার। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার দুলাল হোসেন, কার্য সহকারী শাহিন আলম, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি জতিন হেমরোম, সহসভাপতি বেলাসুস হেমরোম, সম্পাদক শিবু সরেনসহ ৪০টি গীর্জার সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের সভাপতি জতিন হেমরোম জানান, ২৪ ডিসেম্বর সন্ধায় প্রতিটি গীর্জায় আলোকসজ্জাকরণ ও পৃথিবীকে সুন্দর ও শান্তিময় করার লক্ষ্যে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৫ ডিসেম্বর সকাল থেকে প্রত্যেকের বাড়িতে বিশেষ ভোজ (আহার্জ) গ্রহণ, বেলা ১২টার মধ্যে গীর্জায় উপঢৌকন প্রদান, দুপুরে যীশুখ্রীষ্টের জন্মদিন(বড় দিন)’র কেক কর্তন শেষে প্রীতিভোজ। বিকেলে শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও রাতে ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা হয়। এতে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাশ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল অহাব জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
    উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান রাজন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে এ ব্যাপারে আমাদের সকলকে শর্তক থাকতে হবে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যেন সদর উপজেলায় বিরাজ করে সেদিকে সকলের নজর রাখতে হবে, নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা, মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন বন্ধ পরিকর। এ ব্যাপারে কারো কাছে তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা চান তিনি।

  • ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক

    ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক

    ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার এক

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জের জেলার গোমস্তাপুর থানার বাজারপাড়া এলাকা থেকে গাঁজাসহ একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, জেলার গোমস্তাপুর বাজারপাড়ার শ্রী জুয়েল বাস্ফর এর ছেলে শ্রী সোহেল বাস্ফর (২৭)। ডিএনসির এক প্রেসনোটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদক বিরোধী অভিযানে ২২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বাজারপাড়া এলাকা থেকে শ্রী সোহেল বাস্ফর কে ৭৩৬ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এঘটনায় ডিএনসি’র পরিদর্শক মো: রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • দেশে ভাঙচুর ও মব বন্ধে দ্রুত যৌথ অভিযান-ইসি সানাউল্লাহ

    দেশে ভাঙচুর ও মব বন্ধে দ্রুত যৌথ অভিযান-ইসি সানাউল্লাহ

    ভাঙচুর ও মব সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ আরও বলেন, দ্রুততম সময়ে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে শিগ্গিরই। ইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে শহর কেন্দ্রিক ঘটনার প্রবণতা বেশি। এ ধরনের ঘটনার পরিকল্পনা হচ্ছে বলে জেনেছে ইসি। ইসি সানাউল্লাহ আরও বলেন, তফসিলের পর নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে ভালো কাজ হচ্ছে। হাদির অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এগুলো সামনে আসেনি। ওসমান হাদীর মতো আর কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা সতর্ক থাকি। ইসি বলেন, ‘মাঠ কর্মকর্তাদের আইনানুগ সব কাজের পাশে ইসি দাঁড়াবে। আমরা আর ভাঙচুর, মব দেখতে চাই না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সকল ব্যবস্থা নেবে।

  • বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

    বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

    বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে হত্যা করা হয়েছে। অপহরণের কয়েক ঘণ্টা পর সোমবার রাত ৩টার দিকে আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিন্টু আকন্দ (৩৫), নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, সোমবার রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলার লটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা চার জন নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে ভয়ভীতি দেখিয়ে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে বাইরে অপেক্ষায় থাকা সহযোগীদের সহায়তায় পিন্টুকে জোর করে মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায় তারা। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার আরও বলেন, ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এতে অপহরণের পুরো দৃশ্য দেখা গেছে। ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা দ্রুত ঘটনাটি সংঘটিত করে পালিয়ে যায়। অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে হত্যার মূল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

  • খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সেই নারী আটক

    খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সেই নারী আটক

    এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তির’ খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলির ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে নগরের সদর থানার টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানিয়েছেন। এর আগে দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ফ্ল্যাটে মোতালেবকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মোসলেম শিকদারের ছেলে। আটক নারীর নাম তনিমা ওরফে তন্বী। তিনি খুলনা জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব বলে জানা গেছে। তবে পুলিশ তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি। পুলিশ জানায়, তনিমার ভাড়া করা ফ্ল্যাটেই গুলিবিদ্ধ হন মোতালেব। তার কানের পাশে গুলি লেগে বেরিয়ে যায়। ঘটনার পর ওই ফ্ল্যাট থেকে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ মোতালেব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন-তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, রোববার রাত থেকে নগরের আল আকসা মসজিদ স্মরণির ১০৯ নম্বর রোডের ‘মুক্তা হাউজের’ নিচতলায় ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন মোতালেব। সোমবার বেলা ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। ঘটনার পর থেকে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া তনিমা ওরফে তন্বী পলাতক ছিলেন। পুলিশ ওই ফ্ল্যাট থেকে একটি গুলির খোসা, পাঁচটি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে জড়িত। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানা ও গোমস্তাপুর থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নেশাজাতীয় BUPRENORPHINE INJECTION সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ড এর ইসলামপুর মহল্লার মৃত সবুর আলীর ছেলে মোঃ মেহের আলী (৩৫) এবং জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড এর বেগুনবাড়ী গ্রামের মৃত সাজেমানের ছেলে মনিরুল ইসলাম (৫৫)।

    র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ এর দুইটি আভিযানিক দল ২২ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বড় ইন্দারামোড় ইসলামপুর ১৫নং ওয়ার্ডস্থ রাস্তার উপর হতে বিকেলে ১০ পিচ ও ৪৫ গ্রাম গাঁজা ৫ পিচ BUPRENORPHINE INJECTION সহ মাদক কারবারী মোঃ মেহের আলী কে গ্রেফতার করে। অপর অভিযানে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাস্থ ৬নং ওয়ার্ড নুনগোলা জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে রাত ৯টার দিকে মাদক কারবারী মনিরুল ইসলাম কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

  • ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২৭

    ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২৭

    ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২৭

     

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭জনকে বিজিবি কর্তৃক আটক। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮জন পুরুষ, ১২জন নারী, ৫জন শিশু ও ২জন তৃতীয় লিঙ্গ।
    সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
    মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ৮জন পুরুষ, ১২জন নারী, ৫জন শিশু ও ২জন তৃতীয় লিঙ্গ এর ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন।
    আটককৃত ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেফতার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।