Blog

  • নওগাঁয় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

    নওগাঁয় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

    নওগাঁয় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নজরুল একাডেমিতে নওগাঁ সাংস্কৃতিক ঐক্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
    নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ ওয়ালিউল ইসলাম, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ শরিফুর রহমান, আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম রাইহান আলম, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, প্রথম আলো প্রতিনিধি ওমর ফারুক, ঐক্যতান সংগীত ও সংস্কৃতি সৃজন সংগঠন নওগাঁ’র সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক শাহিনা আকতার ইরিন, সংগীত শিল্পী মোসাদ্দেক হোসেন, ভাওয়াইয়া শিল্পী সাহিদা বেগম, ম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সম্পাদক রহমান রায়হান বাহাদুর, হাতে খড়ি’র সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন, আবৃত্তি শিল্পী নূরনাহার সুষমা সাথী, আবৃত্তি শিল্পী স্বপ্না, নাট্য শিল্পী শফিকুল ইসলামসহ অন্যরা।
    সভায় সারাদেশে সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃতি জনদের উপর হামলা ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সাংস্কৃতিক কার্যক্রম, সংস্কৃতি এবং সংগঠনসমূহ। সংস্কৃতির ন্যাক্কারজনক হামলা ও মব প্রতিরোধে সাংস্কৃতিক কর্মীদের ঐক্য গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া হয়। এ লক্ষে সাংস্কৃতিক কর্মীদের এক কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। কনভেনশন বাস্তবায়ন করতে আবৃত্তি পরিষদের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিনকে আহবায়ক এবং জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান’কে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়।

  • “মাদক ছেড়ে খেলাধুলায় ফিরুক তারুণ্য”-চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    “মাদক ছেড়ে খেলাধুলায় ফিরুক তারুণ্য”-চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    “মাদক ছেড়ে খেলাধুলায় ফিরুক তারুণ্য”-চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা ২০২৫। রোববার (২২ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা স্টেডিয়ামের সুইমিংপুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ বদিউজ্জামান বুধু, সাবেক কোষাধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থা চাঁপাইনবাবগঞ্জসহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ।

    প্রতিযোগিতা চলাকালে সাঁতারু, দর্শক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতা শেষে নয়টি গ্রুপে অংশগ্রহণকারী সাঁতারুদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৩৬ জনকে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
    আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সচেতন জীবনধারায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

  • নওগাঁর পত্নীতলায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ

    নওগাঁর পত্নীতলায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ

    নওগাঁর পত্নীতলায় শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে’ উইডেভস ফাউন্ডেশন এবং পউস নামক স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত বছরগুলোর মত এবারও ৭০০ লেপ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এ সংগঠনটি। পত্নীতলা এবং পাশ্ববর্তী ধামইরহাট উপজেলার শীতার্তদের মাঝে ৭০০ লেপ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। এ ধরনের আয়োজনের জন্য এলাকাবাসীর কাছে প্রসংসা কুড়াচ্ছেন ।
    পত্নীতলায় উপজেলা চকদোচাই গ্রামের শতবর্ষী মোঃ মজিবর রহমান (হামু) লেপ পাওয়ার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, হিমেল রাতে ঘরের বেড়া দিয়ে শীত আসে। এখন লেপ পাওয়ায় শীত নিবারন হবে। লেপ প্রাপ্তিতে শিহাড়া ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের উপজাতি সম্প্রদায়ের ভকের চোখে আনন্দ অশ্রু।
    পউস অন্যতম সংগঠক মু. হাবীব সাত্তি বলেন, গত রাতেও পাঁচ পরিবারে লেপ পৌঁছে দেওয়া হয়েছে। এবছরে পর্যন্ত ১০২টি লেপ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে লেপ বিতরণের সংখ্যা গত ৫ বছরে ১৫০০’ ছাড়িয়ে যাবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে কেউই আর অসহায় থাকবেন না।

  • নওগাঁর পত্নীতলায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ

    নওগাঁর পত্নীতলায় শীতার্তদের মাঝে লেপ বিতরণ

    নওগাঁর পত্নীতলায় শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে’ উইডেভস ফাউন্ডেশন এবং পউস নামক স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত বছরগুলোর মত এবারও ৭০০ লেপ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এ সংগঠনটি। পত্নীতলা এবং পাশ্ববর্তী ধামইরহাট উপজেলার শীতার্তদের মাঝে ৭০০ লেপ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। এ ধরনের আয়োজনের জন্য এলাকাবাসীর কাছে প্রসংসা কুড়াচ্ছেন ।
    পত্নীতলায় উপজেলা চকদোচাই গ্রামের শতবর্ষী মোঃ মজিবর রহমান (হামু) লেপ পাওয়ার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, হিমেল রাতে ঘরের বেড়া দিয়ে শীত আসে। এখন লেপ পাওয়ায় শীত নিবারন হবে। লেপ প্রাপ্তিতে শিহাড়া ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের উপজাতি সম্প্রদায়ের ভকের চোখে আনন্দ অশ্রু।
    পউস অন্যতম সংগঠক মু. হাবীব সাত্তি বলেন, গত রাতেও পাঁচ পরিবারে লেপ পৌঁছে দেওয়া হয়েছে। এবছরে পর্যন্ত ১০২টি লেপ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে লেপ বিতরণের সংখ্যা গত ৫ বছরে ১৫০০’ ছাড়িয়ে যাবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে কেউই আর অসহায় থাকবেন না।

  • বাবা ও দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সুদানে নিহত সেনা সদস্য সবুজ মিয়া

    বাবা ও দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সুদানে নিহত সেনা সদস্য সবুজ মিয়া

    বাবা ও দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সুদানে নিহত সেনা সদস্য সবুজ মিয়া

     

    বাবা হাবিদুল আকন্দ ও দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত লন্ড্রি কর্মচারি মোঃ সবুজ মিয়া। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামে তার পারিবারিক গোরস্থানে বিকেল সাড়ে ৩ টায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাড়ির পাশে খোলামাঠে স্বজন, গ্রামবাসি ও আশেপাশে থেকে আসা হাজারো মানুষ জানাজায় অংশ নেয়। এর আগে সবুজের কফিন বহনকারি হেলিকপ্টারটি গাইবান্ধা সদরের তুলশীঘাটের হ্যালিপ্যাডে অবতরন করে।

    সেখান থেকে বিশেষ এ্যাম্বুলেন্সে তার কফিনটি গ্রামের বাড়িতে আনা হয়।
    সবুজের মরদেহ আসার সংবাদে সবুজের বাড়িতে সকাল থেকে মানুষ জমায়েত হতে থাকে। এসময় সবুজের মা ছকিনা বেগম ও স্ত্রী নুপুর আক্তার আহাজারি করতে থাকেন। এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
    সবুজ মিয়া ২০১০ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং গত ৭ নভেম্বর বাংলাদেশ থেকে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান।
    গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় দায়িত্বরত সবুজসহ ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন।

  • নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরে একজন নিহত-আটক ২

    নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরে একজন নিহত-আটক ২

     

    নওগাঁর নিয়ামতপুরে ছাগলে গম খাওয়াকে কেন্দ্র করে মারধরে সোহবুর হক(৫৫) নিহত হয়েছে। এই ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সালাম (৫৫) ও রিপন (২৭) কে আটক করেছে।
    গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত ব্যক্তি উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামের গ্রামের বাসিন্দা সোহবুর হক। আটককৃত ব্যক্তি একই গ্রামের মৃত মেঘুর ছেলে সালাম এবং সালামের ছেলে রিপন।
    স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০২ ডিসেম্বর) সোহবুর হকের গম খেলে দুটি ছাগল গেলে। তিনি ছাগল দুটি খোয়াড়ে দেয়। এরপর গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সালামের লোকজন এসে সোহবুর হক মারধর করে। তখন সোহবুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার বিকেলে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে দু পক্ষের সাথে কথা বলে ঘটনা স্থান ত্যাগ করে। এরপরই বিকেল সাড়ে ৪ টার দিকে সালামের লোকজন সোহবুর হকের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।
    নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

  • সাদা জামে মসজিদ চত্বরে হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

    সাদা জামে মসজিদ চত্বরে হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

    সাদা জামে মসজিদ চত্বরে হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

     

    গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের সাদা জামে মসজিদ শেখপাড়া মাঠে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের প্রশাসক মাহমুদূর রহমান, উপস্থিত ছিলেন সাদা জামে মসজিদ এর সিনিয়র সহ- সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সমাজ সেবক মাহামুদার রহমান, সাংবাদিক সাগর মিয়া, লেখক তাপস মাহমুদ, শিক্ষক মুফাক্কারুল ইসলাম মিলন,ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ,ডা: মশিউর রহমান, ব্রাক ম্যানেজার আহসান হাবিব,সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৭ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৬ শতাধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, সহকারী প্রকল্প ব্যাবস্থাপক আসাদুজ্জামান হিরন, ক্যাম্প সমন্বয়কারী জাহিদ হাসান সাকিব।
    অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট-সিরাপ জব্দ

    শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট-সিরাপ জব্দ

    শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট-সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয়ও সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সদস্যরা। রবিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

    জব্দকৃত নেশা জাতীয় ৪ হাজার ৮’শ পিস ট্যাবলেট ও ৫০ বোতল নেশা জাতীয় সিরাপ রয়েছে।
    এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • সিরাজগঞ্জ জেলা সমিতি উল্লাপাড়া উপজেলার উপ-কমিটি গঠন

    সিরাজগঞ্জ জেলা সমিতি উল্লাপাড়া উপজেলার উপ-কমিটি গঠন

     

    রাজশাহীতে বসবাসরত সিরাজগঞ্জ জেলার স্থায়ী অধিবাসীদের প্রিয় সংগঠন সিরাজগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদার করবার লক্ষে জেলার সকল উপজেলার অধিবাসীদের সমন্বয়ে পৃথক পৃথক উপজেলা উপ-কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২১ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে উল্লাপাড়া উপজেলা উপ-কমিটি গঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন মোঃ কোরবান আলী প্রামানিক (সড়ক ও জনপথ), সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম (আর.এম.পি), সাধারণ সম্পাদক মোঃ নূর নবী মিয়া (প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (বাংলাদেশ রেলওয়ে), সাংগঠনিক সম্পাদক ফারহানা আফরোজ চৌধুরী মিলি (চিকিৎসক), অর্থ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম (বাংলাদেশ রেলওয়ে), দপ্তর সম্পাদক মোঃ শাহবুদ্দিন আরিফ (ব্যবসা), জনকল্যান সম্পাদক মোঃ আল আমিন (ব্যবসা), নির্বাহী সদস্য মোঃ সুজন আলী (ব্যবসা)। উপদেষ্ঠা মনোনিত হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক টি.এম ছানাউর রহমান ও বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম।

    কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার কে এম হাবিবুর রহমান।

  • আরএইচস্টেপ ও আলোর ধারা পাঠশালা গাইবান্ধা’র যৌথ আয়োজনে দিনব্যাপী তারুণ্য মেলা

    আরএইচস্টেপ ও আলোর ধারা পাঠশালা গাইবান্ধা’র যৌথ আয়োজনে দিনব্যাপী তারুণ্য মেলা

     

    সেমাবার (২২ ডিসেম্বর) স্থানীয় এসকেএস ইন রিসোর্টে আরএইচস্টেপ ও আলোর ধারা পাঠশালা গাইবান্ধা কেন্দ্রের যৌথ আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। ‘বদলে যাক আমার দেশ তরুণ্যে ছোঁয়ায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দিনব্যাপী তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সেমাবার (২২ ডিসেম্বর) স্থানীয় এসকেএস ইন রিসোর্টে আরএইচস্টেপ ও আলোর ধারা পাঠশালা গাইবান্ধা কেন্দ্রের যৌথ আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক তারিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতর গাইবান্ধার সহকারী পরিচালক খাদেমুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। মেলায় স্বাগত বক্তব্য প্রদান করেন আরএইচস্টেপ কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা। সমাপনী বক্তব্য প্রদান করেন আরএইচস্টেপের উপ-নির্বাহী পরিচালক আশিকুল ইসলাম, আরএইচস্টেপ ও আলোর ধারা পাঠশালা, গাইবান্ধা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন ডা. এলভিনা মুস্তারী, উপ-পরিচালক (প্রোগ্রাম), আরএইচস্টেপ। এছাড়াও এতে বক্তব্য রাখেন দারিয়াপুর কিয়ামত উল্যাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, গোল্ডেন সিটিজেন স্পেশাল স্কুলের প্রিন্সিপাল ইদ্রীস আলী সরকার, পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কালী রঞ্জন চক্রবর্তী ও রহমতপুর এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল কুমার নন্দী। বক্তারা বলেন, তারুণ্য মানে স্বপ্ন দেখার সাহস এবং পরিবর্তনের শক্তি। আজকের এই তারুণ্য মেলা সেই শক্তিরই বাস্তব প্রকাশ। তরুণদের ইতিবাচক চিন্তা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন। মেলা উপলক্ষে দিনব্যাপী তরুণ-তরুণীদের স্বাস্থ, চিকিৎসায় সচেতনতা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা, প্লেনারি সেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় প্লেনারি সেশন মডারেট করেন আরএইচস্টেপ (মনিটরিং ইভ্যালুয়েশন এন্ড এডবোকেসী) ম্যানেজার তৌফিক উল করিম চৌধুরী। আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে তরুণদের সচেতনতা ও সমাজ পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণ আরও জোরদার হবে।