Blog

  • নিতপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় গরু আটক

    নিতপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় গরু আটক

    নওগাঁ (১৬ বিজিবি)র অভিযানে নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১টি গরু আটক করেছে। ১৭ ডিসেম্বর বুধবার দুপুর ১১.৫০ ঘটিকায় সময় এই অভিযান চালানো হয়। নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কপালীর মোড় নামক স্থানের কাঁচা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরু নজিরপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

  • চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে মাঠে মাষ্টার প্যারেডে সালাম গ্রহণ শেষে মাসিক কল্যান সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা পুলিশ লাইন্সে ড্রিল শেডে মাসিক কল্যান সভায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত কল্যাণ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক, এএসপি (প্রবিঃ)সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর এবং জেলার অন্যান্য পুলিশ সদস্যরা।

  • নাচোলে জামাতের আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে

    নাচোলে জামাতের আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে

    নাচোলে জামাতের আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামাতে ইসলামি বাংলাদেশ উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার সময় ডাকবাংলো চত্বরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান। এসময় জেলা জামায়াতের সহ সেক্রেটারী ইয়াহ্ইয়া খালেদ, নাচোল উপজেলা নায়েবে আমীর ইয়াকুব আলী, সেক্রেটারি মোবারক হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেরাজুল ইসলাম, নায়েবে আমীর ডা.রফিকুল ইসলাম, পৌর আমীর মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাপ্ত হয়।

  • নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে নাচোল সরকারি কলেজ মাঠে ৩১বার তোপধ্বনি দিয়ে শুভ সুচনা হয়। তোপধ্বনির পর পরই অত্র কলেজ মাঠেই স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, পরিষদ, পৌরসভা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আনসার, রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের অঙ্গ সহযোগী সংগঠনের অংশ নেন। পরে সকাল ৮টার সময় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে, উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন অনুষ্ঠিত হয়। এরপরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন। এরপর শিশুদের জন্য বীর মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে, উপজেলা মাঠে দীনব্যাপী উপজেলা প্রশাসন, শিক্ষক, মহিলা, সাংবাদিক ও ছোট বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, থানার অফিসার ইনচার্জ আছলাম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সিংড়ার বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন

    সিংড়ার বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন

    বিজয় র‌্যালি, কুরআন তেলোয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় বিয়াশ দারুস সুন্নাহ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শিক্ষক, অভিভাবকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। র‌্যালিটি বিভিন্ন রাস্তার মোড় প্রদক্ষিণ করে বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরানী ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ শাহাদাৎ হোসাইন। প্রতিষ্ঠানের সহ-পরিচালক মাওলানা সোহেল রানার সঞ্চালনায় বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন, মাওলানা মোস্তাক বিন সুলতান, মাওলানা আব্দুলাহ, মাওলানা সাব্বির হোসেন প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মখলেছুর রহমান। দিবসটি উপলক্ষে এর আগে শুদ্ধ কুরআন তেলোয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেন প্রতিষ্ঠানটি। এতে কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেন।

  • মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা

    মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা

    মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারে রই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে উল্লেখিত পাঠাগারের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠাগারের পাঠকদের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২০ জন প্রতিযোগী এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রচনার নাম ছিল ‘আমাদের বিজয়-আমাদের মুক্তি’। প্রতিযোগীদের লিখিত পরীক্ষা গ্রহণ করেন উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ফারজান বৃষ্টি, সহযোগিতা করেন লাবিবা খানম লিছা। এই প্রতিযোগিতায় সার্বিক তদারকি করেন, আয়োজক এবং উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী। এসময় প্রতিযোগীদের অভিভাবক এবং পাঠাগারের অন্যান্য পাঠকরাও উপস্থিত ছিলেন।

  • কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

    কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

    মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিয়া উপজেলা শাখা, পৌরসভা ও বিভিন্ন অঙ্গসংগঠন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেনের নেতৃত্বে কালিয়া উপজেলা, পৌরসভা, থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেন, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম (রবি), সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, নড়াইল জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম. রেজাউল করিম, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাহিনুর ইসলাম, জাসাস নড়াইলের সাধারণ সম্পাদক শ. ম. ইকরাম রেজা, ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, চাচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হিলালুজ্জামান হিলাল, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌফিক ইলাহী রুবেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোল্যা বখতিয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মোশরুফা পল্টু, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ লস্করসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

    নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

    ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ-২ এর বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান শিক্ষক ও নবীগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাসের সমাধিতে পারিবারিক পরিসরে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এতে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্ত্রী অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাশ, অনুজ কবিন্দ্র চন্দ্র দাস, পুত্র রত্নদীপ দাস রাজু ও রত্নেশ্বর দাস রামু, গ্রন্থাগারের ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি জনি দাস, ভাতিজি সৃষ্টি রাণী দাস, ভাতিজা জিৎ দাস, নাতি দীপ শেখর দাস, নাতনি মমীসহ পরিবার পরিজন। বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস ১৯৫৪ সালের ৩১ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে এক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীগেন্দ্র চন্দ্র দাস। পিতামহ দীননাথ দাস ছিলেন স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক ও ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সরপঞ্চ। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে বাল্যকাল থেকেই তিনি ছিলেন সংস্কৃতমনা। ছাত্রজীবনে তিনি যাত্রাদলে অভিনয় ও গানের ভীষণ অনুরাগী ছিলেন। কোন ধরনের প্রাতিষ্ঠানিক কোর্স ছাড়াই ছাত্রজীবনে বাউলসংগীত ও লোকসংগীতে পারদর্শিতার পাশাপাশি অভিনয়েও সমান পারঙ্গমনতা অর্জন করেন। তাছাড়া ফুটবল, হাডুডু, দৌড়, সাঁতার, বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় হবিগঞ্জ মহকুমাসহ বৃহত্তর সিলেটের মধ্যেও বিভিন্ন প্রতিযোগীতায় কৃতিত্ব অর্জন করেন। তিনি ছাত্র হিসেবে যেমন ছিলেন মেধাবী, তেমনি বৃন্দাবন কলেজের ছাত্র সংসদ রাজনীতিতেও ছিলেন সক্রিয়। অংশগ্রহন করেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচীতে। এই সময়টা অর্থ্যাৎ ১৯৬৯ থেকে ১৯৭১ সালটা ছিল উত্তাল। এই সময়ে মজলুম জননেতা মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক কর্মকান্ডে হবিগঞ্জ আসলে, তাঁদের সান্নিধ্যে যাওয়ার সুযোগও হয় তাঁর। মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর (হবিগঞ্জের) রক্তে আগুনলাগা জ্বালাময়ী ভাষণে উদ্ভুদ্ধ হয়ে দেশমাতৃকা মুক্ত করার সংগ্রামে প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর সারাদেশ জুড়ে যখন স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি শুরু হয়, তখন যুবক রবীন্দ্রও স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে যুদ্ধে যোগদানের প্রত্যয় নিয়ে বাড়ী ফিরেন। নবীগঞ্জে এসে মুক্তিযুদ্ধের কিংবদন্তি পুরুষ জননেতা শ্যামাপ্রসন্ন দাশগুপ্ত (বিধুবাবু) এর নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ শুরু করেন।
    এরই মধ্যে তিনি পরিবার-পরিজন সহ ভারতে গমন করে মৈলাম শরনার্থী ক্যাম্পে পরিবার-পরিজনদের রেখে মুক্তিযোদ্ধা রিক্রুটিং ক্যাম্পে উপস্থিত হন। ৫নম্বর সেক্টর কমান্ডার কর্নেল মীর শওকত আলী (পরবর্তীতে লে.জেনারেল) তাঁকে রিক্রুট করেন। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে ৫ নং সেক্টরের ৩০ জনের চৌখোস ও শিক্ষিত একটি যুবকদের নিয়ে স্পেশাল ব্যাচ-২ গঠন করলে, এই দলের অন্যতম সদস্য ছিলেন রবীন্দ্র চন্দ্র দাস। ইকোওয়ান-এ ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কার্যক্রমের উপর ২১ দিনের বিশেষ প্রশিক্ষণ গ্রহনের পর ডিংরাই ইয়ুথ ক্যাম্প প্রশাসক ফ্লাইট ল্যাফটেন্যান্ট (অব:) নরেন্দ্র চন্দ্র বসাকের (এন সি বসাক) নির্দেশে তিনি ৫নম্বর সেক্টরের টেকারঘাট সাব-সেক্টরের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মোসলেম উদ্দিন ওরফে দীন মোহাম্মদ এর অধীনে মুক্তিযুদ্ধের স্বশস্ত্র পর্বে অংশগ্রহন করেন। তিনি-ভাতেরটেক, পলাশ, আমবাড়ি, বৈষেরভের, চিনাকান্দি, গৌরারং, টেংরাটিলা, ডলুয়া প্রভৃতি স্থানে সাহসীকতার সাথে যুদ্ধ করেন। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১-এ বিজয় অর্জনকারী এই বীর মুক্তিযোদ্ধা। উল্লেখ্য যে, তাঁর নিজ গ্রামে তাঁর নামানুসারে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ প্রতিষ্ঠিত করা হয়। তাঁর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৮ ডিসেম্বর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় তাঁর নিজ বাড়িতে পরলৌকিক ক্রিয়াদি তথা একোদ্দিষ্ঠ শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে।

  • ভালুকায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

    ভালুকায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

    ময়মনসিংহের ভালুকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন। এসময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন। মঙ্গলবার (১৬ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি স্থানীয় স্মৃৃতিসৌধে পূস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয় দিবসের দিনটি শুরু হয়। এরপর ভালুকা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম। পরে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • গোমস্তাপুরে জামায়াতে ইসলামীর বিজয় মিছিল অনুষ্ঠিত

    গোমস্তাপুরে জামায়াতে ইসলামীর বিজয় মিছিল অনুষ্ঠিত

    গোমস্তাপুরে জামায়াতে ইসলামীর বিজয় মিছিল অনুষ্ঠিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আয়োজনে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ১১টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল স্টেশনে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, ঢাকা হাজারীবাগ থানা জামায়াতে ইসলামের সেক্রেটারী শহিদুল ইসলাম প্রমুখ। বক্তাগণ মহান বিজয় দিবসে সকল শহীদদের স্মরণ করেন তাদের আত্মার মাগফেরাত করেন।