Blog

  • জুলাই হত্যাকাণ্ড ॥ ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল

    জুলাই হত্যাকাণ্ড ॥ ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল

    জুলাই-আগস্টে আন্দোলন নির্মূলে হত্যাকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহসম্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। প্রসিকিউশন আরও যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে, তারা হলেন, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এর আগে গত ৮ ডিসেম্বর প্রসিকিউশন এই সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

  • শিবগঞ্জ আসনে জামায়াতের মনোনয়নপত্র উত্তোলন

    শিবগঞ্জ আসনে জামায়াতের মনোনয়নপত্র উত্তোলন

    শিবগঞ্জ আসনে জামায়াতের মনোনয়নপত্র উত্তোলন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি শিবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কাজল রানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, নির্বাচিত হলে শিবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্প ও হস্তশিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নায়েবে আমীর আব্দুল মান্না, উপজেলা সেক্রেটারি মো. বাবুল হোসেন, শিবগঞ্জ পৌর আমীর আবু বাক্কারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • গোবিন্দগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদদের যথাযথ সম্মান না দেয়ায় বিএনপির সরকারী অনুষ্ঠান বর্জন

    গোবিন্দগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদদের যথাযথ সম্মান না দেয়ায় বিএনপির সরকারী অনুষ্ঠান বর্জন

    গাইাবান্ধার গোবিন্দগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে ’৭১ এর বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিটি নিরবতা পালন না করায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতি ক্ষোভ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে শহীদ মিনারে আসা বিএনপি’র নেতা কর্মী ও স্থানীয় সূধিজন। এ ঘটনার প্রতিবাদে উপজেলা প্রশাসন আয়োজিত ১৬ ডিসেম্বরের সকল অনুষ্ঠান বর্জন করে বিএনপি। জানা গেছে, মঙ্গলবার সকালে বিজয় দিবসে পৌর শহরে অবস্থিত প্রেসক্লাব সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সূধিজন ফুল দেওয়ার জন্য সেখানে অপেক্ষা করলেও অজ্ঞাত কারণে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে ফুল দেওয়ার সুযোগ না দিয়ে এবং শহীদদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন না করেই তাড়াহুড়ো করে দ্রুত মোনাজাত শেষ করে ইউএনও শহীদ মিনার থেকে চলে যেতে চাইলে বিক্ষুব্ধ বিএনপি’র নেতাকর্মীরাসহ সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অবরোধের মুখে পড়েন। এ সময় ইউএনওকে উদ্দেশ্য করে ‘রাজাকারের ঠিকানা-এই বাংলায় হবেনা’, ‘রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ‘রাজাকারের ঠিকানা-গোবিন্দগঞ্জে হবেনা’ এসব স্লোগান দেয়া হয়। কিছুক্ষণ পর ইউএনও সেখান থেকে চলে যাওয়ার পর বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণসহ শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করে সেখান থেকে চলে যায়। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহম্মেদ সাংবাদিকদের জানান, বর্তমান ইউএনও অতীতের সকল রেওয়াজ ভঙ্গ করে শহীদদের প্রতি নিরবতা অনুষ্ঠান পালন করেননি-ইউএনও’র এ ধরণের কর্মকান্ডের জন্য উপজেলা প্রশাসন আয়োজিত আজকের বিজয় দিবসের সকল অনুষ্ঠান আমরা বর্জণ করেছি। এবিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে জানতে চেয়ে বেশ কয়েকবার মুঠো ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • জেলা তথ্য অফিসের আয়োজন- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন কর্মশালা

    জেলা তথ্য অফিসের আয়োজন- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন কর্মশালা

    জেলা তথ্য অফিসের আয়োজন

    চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে বাল্যবিয়ে ও শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্প’ এর আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে নারী, কিশোর-কিশোরীদের কল্যাণের স্বার্থে নিয়োজিত স্থানীয় সংস্থা/ক্লাব ও যুব নেটওয়ার্কের সদস্যদের নিয়ে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ জেলায় এর প্রভাব বেশি। কুসংস্কার ও ধর্মীয় দৃষ্টিভঙ্গীই এর জন্য দায়ী। একমাত্র সামাজিক সচেতনতায় পারে বিষয়টি নিয়ন্ত্রণ করতে। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য। জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক শুকলাল বৈদ্য বলেন-সারা বাংলাদেশে এ জেলায় বাল্যবিয়ের হার বেশি। বাল্যবিয়ের কারণে পরিবারগুলো টেকসই হচ্ছে না। তাছাড়া মেয়েদের ফেস্টুলার মত কিছু মারাত্মক গোপনীয় রোগগুলো বিস্তারলাভ করছে। এ কারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার মত ঘটনাগুলো ঘটেই চলেছে। এ ব্যাপারে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে একে নিয়ন্ত্রণ করতে। কর্মশালায় ৬টি স্থানীয় বিভিন্ন সংস্থা/ক্লাব ও যুব নেটওয়ার্কের ৩০ জন সদস্য অংশ নেয়। শেষে ইউনিসেফ কর্তৃক সরবরাহকৃত বাল্য বিয়ে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

  • নাচোলে পৌর জামায়াতের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

    নাচোলে পৌর জামায়াতের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

    নাচোলে পৌর জামায়াতের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামী বাংলাদেশ নাচোল পৌর শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ নাচোল পৌর শাখার আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াহিয়া খালেদ, সহঃ সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা। অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন, ডাঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা, খলিলুর রহমান, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা, ইসমাঈল হোসেন সহঃ সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. এরফান আলী, ডা. হাসান আলী, শাহজাহান আলী (মাস্টার), আলাউদ্দীন মাস্টার, মৃত জামাল উদ্দীনের পক্ষে তার মেয়ে, মৃত আঃ হাকীম এর পক্ষে তার স্ত্রী, মৃত শাহজাহান এর পক্ষে তার স্ত্রী, সাদিকুল ইসলাম, এনামুল হক, হুমায়ন কবির, মৃত অমল চন্দ্র এর পক্ষে তার ছেলে, মৃত শাহীন মোল্লার পক্ষে তার স্ত্রী, রিয়াজুদ্দিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

  • র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী রুবেল গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী রুবেল গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী রুবেল গ্রেফতার

    মাদক বিরোধী অভিযানে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী মোঃ রুবেল (৪২) গ্রেফতার হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের উদয়ন মোড় এলাকায় রেলস্টেশন রোড়ের পাশে বড় বটগাছের নিচে পাকা রাস্তার উপর আটককৃত রুবেল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার রেলবাগান প্রান্তিক পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে বৃহস্পতিবার সকালে জানানো হয়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ১৭ ডিসেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের উদয়ন মোড় এলাকায় রেল স্টেশনরোড়ের পাশে বড় বটগাছের নিচে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোঃ রুবেল’কে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • শাবিপ্রবি নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সুনামগঞ্জের মোস্তাক

    শাবিপ্রবি নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সুনামগঞ্জের মোস্তাক

    দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন।

    এই ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে বিজয় ২৪ হল সংসদে জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুনামগঞ্জের সন্তান মোঃ মোস্তাক আহমদ। মোস্তাক আহমদ বর্তমানে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সাস্ট-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব রাজনীতির মাধ্যমে তিনি ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে পরিচিত মুখ হয়ে উঠেছেন। জিএস পদপ্রার্থী মোস্তাক আহমদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার শহরতলী গ্রাম মাইজবাড়িতে। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এ বিষয়ে মোস্তাক আহমদের বাবা মোঃ আহবাব হুসেন বলেন, “আমি চাই, সে সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করুক এবং এ দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখুক। আমার বিশ্বাস, সে নির্বাচিত হলে অবশ্যই সকল শিক্ষার্থীর স্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।”

  • রাজশাহীতে পুকুর খননে বাধা দেয়ায় ভেকু চালিয়ে কৃষককে হত্যা

    রাজশাহীতে পুকুর খননে বাধা দেয়ায় ভেকু চালিয়ে কৃষককে হত্যা

    রাজশাহী জেলার মোহনপুরে অবৈধভাবে পুকুর খননের কাজে বাধা দেওয়ায় এক্সেভেটর (ভেকু) চালিয়ে এক কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ২৫ বছর বয়সী জুবায়ের আলী বড় পালশা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। পরে এক্সভেটর চালককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার নিশ্চিত করেছেন।

  • গাইবান্ধায় আওয়ামী-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

    গাইবান্ধায় আওয়ামী-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

    অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর বিশেষ অভিযানে গাইবান্ধায় আওয়ামীলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলা থেকে তিন জন, সাদুল্লাপুর উপজেলা থেকে তিন জন এবং সুন্দরগঞ্জ উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফিরোজ মিয়া, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ সবুক্তগিন সবুর ও সেলিম মিয়া, সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক এবং বেলকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম মিয়া। গ্রেপ্তার বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু জানান, দেশব্যাপী চলামান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চলাচ্ছে। অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আট জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাইকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

  • নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

    নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

    ঢাকার হাজারীবাগের জিগাতলা এলাকার একটি নারী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ‘জান্নাত নারী হোস্টেল’-এর পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুমী এনসিপির ধানমন্ডি শাখার নেত্রী ছিলেন। বিষয় নিশ্চিত করে হাজারীবাগ থানার এস.আই মো. কামরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম মো. জাকির হোসেন। হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্তসাপেক্ষে আসল ঘটনা বের হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।