চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসে জাতীর সূর্যসন্তানদের শ্রদ্ধায় স্মরণ ॥ বিএনপি-জামায়াতের বিজয় র্যালী
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসে যথাযোগ্য মর্যাদায় জাতীর সূর্যসন্তানদের স্মরণ করেছে জেলাবাসী। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়। এদিকে, মহান বিজয় দিবসে বিজয় র্যালী করেছে বিএনপি ও জামায়াত। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচীর সুচনা হয়।

সুর্যোদয়ের সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। বিজয় দিবস উপলক্ষে জেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় জাতীয় পতাকাসহ বিভিন্ন রংয়ের পতাকা দিয়ে সজ্জিত করা হয় এবং সরকারী ও আধাসরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।

সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও আধাসরকারী, বেসরকারী, স্বায়িত্ব শাসিত এবং ব্যক্তি মালিকানাধিন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুর্যোদয়ের সাথে সাথে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ পুস্পস্তবক অর্পণ করেন। বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন, পুলিশ প্র্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ ও পুলিশ সুপার গোতম কুমার বিশ্বাস। পুস্পার্ঘ অর্পণ করেন জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সিভিল সার্জন, জেলা কারাগার, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ড্যান্ট, ফায়ার সার্ভিস, জেলা হাসপাতাল, জেলা আইনজীবী সমিতি, পাবলিক প্রসিকিউটর, উপজেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা শিক্ষা অফিস, নবাবগঞ্জ সরকারী কলেজ, নবাবগঞ্জ মহিলা সরকারী কলেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, জেলা মৎস্য অফিস, জেলা প্রণী সম্পদ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমিসহ সকল সরকারী, বে-সরকারী, স্বায়িত্বশাসিত অফিসসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে।

পুস্পস্তবক অর্পণ একং বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ¦ মোঃ খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান টুরু, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মোখলেসুর রহমান, মোঃ মজিবুর রহমান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোঃ সাহাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ইসাহাক আলী, জেলা জজ আদালতের পি.পি আলহাজ¦ এ্যাড. মোঃ আব্দল ওয়াদুদ, অতিরিক্ত পি.পি এ্যাড. মোঃ ময়েজ উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ইয়াসীন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা ও কর্মচারী।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এর নেতৃত্বে পাঠানপাড়াস্থ বিএনপি দলীয় অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও সালাম এবং জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সমাবেদনা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সাংসদ হারুনুর রশীদ। এসময় বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, আব্দুল বারেক, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে একটি বিজয় র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পার্ঘ অপণ করে। এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমানসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্নস্তরের নেতা-কর্মী।

মহান বিজয় দিবস উপলক্ষে পুরাতন জেলা স্টেডিয়ামে ২ দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা (জেলা ও উপজেলায় চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হয়। জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজমহল সিনেমা হলে বিনাটিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সুসাস্থ্য, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ যোহর সকল জামে মসজিদে এবং সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থণা করা হয়। দু

পুরে স্থানীয় সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথ শিশু, পূণর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যান কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ, শিশু পরিবার ও ভবঘুরে পরিবারে প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিকেলে অফিসার্স ক্লাবে/লেডিস ক্লাবে মহিলাদের অংশ গ্রহণে বিজয় দিবসের আলোচনা সভা ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান (টি-টুয়েনটি ক্রিকেট টূর্ণামেন্ট/ফুটবল/কাবাডি) এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শিশুদের বিনোদনের জন্য কালেক্টরেট শিশুপার্ক উন্মুক্ত রাখা হয়। এছাড়া, জেলার সকল উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলী প্রদান ও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। মহান বিজয় দিবসের সকল কর্মসুচী শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।









