Blog

  • গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশইন

    গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশইন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাতের কোনো এক সময় তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে রোববার ভোরে সীমান্ত এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা তাদের আটক করে। বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভিষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের মধ্যে দুজন শিশু, নয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তারা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তিনি আরও বলেন, ভোরে সীমান্ত এলাকায় টহলকালে বিজিবি সদস্যদের নজরে এলে ওই ১৫ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। যাচাই-বাছাই শেষে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুশইনের শিকার বাংলাদেশি নাগরিকরা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা

    সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে রবিবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

    বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

    পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর, জেলা প্রাণী সম্পদ দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা এলজিইডিসহ সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক-রাজনৈতিক সংগঠন সমুহ।

    এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ এর বিভিন্নস্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খাইরুল ইসলামসহ অনান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

    এসময় আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের নির্বাহী প্রধান কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড, সদর উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ, সিভিল সার্জন অফিস, শিক্ষা প্রকৌশল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট, পুুষ্পাঞ্জলি অর্পণ করেন।

    এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে পুুষ্পমাল্য অর্পণ করা হয়। স্মৃতিস্তম্ভে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মহানন্দা নদীর পাড়ে শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের শহীদ স্থানে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ভবন চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে বাংলার এই বীর সন্তানকে শ্রদ্ধা জানানোর সময় জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    শেষে বাংলার এই বীর সন্তানসহ শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে সোনামসজিদ চত্বরে শহীদ জাহাঙ্গীরের মাজারে পুস্পার্ঘ অর্পণ, মাজার জিয়ারত, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে জেলার মুক্তিযোদ্ধাগণ উপস্থিত হন। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

    উল্লেখ্য, বাঙলা মায়ের দামাল সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের পার্শ্বে মহানন্দা নদীর তীরবর্তী গ্রাম রেহায়চর এলাকায় সংগঠিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। পাকহানাদার বাহিনীর সাথে সুম্মুখযুদ্ধে ধ্বংস করে দেয় শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২ টি বাংকার। শত্রুমুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।

  • সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথসভা

    সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথসভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানের লক্ষে যৌথ সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকেরা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান। ভারতীয় ব্যবসায়ীরা বলেন, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান-প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দেন। সেমিনারে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব রুহুল আমিন, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু ও সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডল প্রমূখ। এছাড়া দুই দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

  • সোনামসজিদে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

    সোনামসজিদে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

    সোনামসজিদে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালন হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি নিবেদন করা হয় গভীর শ্রদ্ধা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, ওসি হুমায়ন কবিরসহ বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে,

    শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সোনামসজিদ গণকবর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে দোয়া করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে শাহাদাৎ বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। পরে তাঁকে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

  • সাংবাদিকদের মাধ্যমে মানুষ সত্য জানতে পারে-নওগাঁয় জামায়াত প্রার্থী এ্যাড. সায়েম

    এআই দিয়ে ভিডিও ও ছবি তৈরি করে বিভ্রান্তি

    সাংবাদিকদের মাধ্যমে মানুষ সত্য জানতে পারে-নওগাঁয় জামায়াত প্রার্থী এ্যাড. সায়েম

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম বলেছেন- বর্তমানে এআই(কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও ও ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু সাংবাদিকদের খবরে মানুষ সত্য জানতে পারে। শনিবার সন্ধ্যায় নওগাঁ শহরের একটি রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ শ্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা এ সভার আয়োজন করে। আ.স.ম সায়েম বলেন-নির্বাচন সুষ্ঠু-সুন্দর ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে অনেক বাঁধাবিপত্তি পেরোতে হয়। আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবেই প্রকাশ ও প্রচার করবেন। কালো গুলো থেকে আমরা সংশোধন হবো। পাশাপাশি ভাল সংবাদ ও তথ্য প্রচার করবেন। এতে মানুষ উপকৃত হবে। নওগাঁর উন্নয়ন নিয়ে তিনি বলেন-জেলার উন্নয়নে পূর্বে যারা কাজ অসম্পূর্ণ রেখেছেন সেই কাজগুলো সম্পূর্ণ করবো। দলমত নির্বিশেষে জেলার উন্নয়নে এবং নতুন প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ হতে চাই। সংখ্যালঘু বলে কাউকে কটাক্ষ করা হবে না। তারা এমনিতেই ভয়ের মধ্যে থাকে। তারা যেন আর্দশ মতো বুক উচিয়ে কথা বলতে পারে এমন একটা দেশ গড়বো। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন-ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন কাউকে গ্রেফতার করা হয়নি। আইনি প্রক্রিয়া ধীরগতির কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। প্রচার-প্রচারনার ক্ষেত্রে বিভিন্ন স্থানে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। তারপরও আমি বিজয়ের আশাবাদী। নওগাঁ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব সহ অন্যরা। এসময় অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

  • ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন উপজেলা প্রশাসন। রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে রবিবার সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আহারাম আলী, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, তৈমুর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আজমির শেখ, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সভাপতি এম কোরবান আলী, সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদসহ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ। আলোচনা সভায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করেন বক্তারা।

  • আদিনা ফজলুল হক সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

    আদিনা ফজলুল হক সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

    আদিনা ফজলুল হক সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

    শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আদিনা ফজলুল হক সরকারি কলেজে অলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, আলোচনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ ইউসুফ আলী। জোহর নামাজের পর কলেজ মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা ॥ অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন

    শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা ॥ অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন

    শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা ॥ অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন

    ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা জারি করে অতিরিক্ত ২০টি টহল দল মোতায়েন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি’র এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার হামলাকারী যেন সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ব্যাপক চেকিং কার্যক্রম শুরু করেছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া,

    বিজিবিএম, বিজিওএম বলেন, “ওসমান শরীফ হাদীকে গুলি করা ব্যক্তিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে জন্য শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অতিরিক্ত ২০টি টহল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর চেকিং কার্যক্রম চলছে।” তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের চলাচলের ওপর বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান শরীফ হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

  • সিংড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা

    সিংড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা

    উপজেলা প্রশাসনের আয়োজনে নাটোরের সিংড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ রিফাত এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুর ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • গোমস্তাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

    গোমস্তাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীকে ঢাকায় দুর্বৃত্তরা গুলি করে আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখা। শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে রহনপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সরদার, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন, চৌডালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে আলহাজ আমিনুল ইসলাম শরিফ ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।” তিনি আহত হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেন।