বাংলাদেশ সাংবাদিক সংস্থার নির্বাচনী তফশীল ঘোষণা-সম্মেলন ১৭ জানুয়ারী
দেশের বৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস-গভঃ রেজি নং- সি-৪৩০৪৫ (২৪০৪)/২০০১ এর রাজশাহী বিভাগীয় সম্মেলন ও ত্রিবার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা অনুষ্ঠান আহ্বায়ক কমিটির সদস্য সরকার শরিফুল ইসলামের সভাপতিত্বে শনিবার রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় সম্মেলন আগামী ১৭ জানুয়ারী শনিবার রাজশাহীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের দিনই রাজশাহী বিভাগের ৮টি জেলা শাখার উপস্থিতিতে ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন গঠণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রাজশাহী আইনজীবি সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে দ্বি-বাংলাদেশ পোষ্ট পত্রিকার সরকার শরিফুল ইসলাম ও রাজশাহী সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য। সভায় ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১/১/২৬ রবিবার বিকাল ৪টা, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ২/১/২৬ সোমবার বিকাল ৪টা হতে ৬টা, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি নিষ্পত্তি ৩/১/২৬ মঙ্গলবার বিকাল ৪টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪/১/২৬ বুধবার বিকাল ৪টা, মনোনয়ন পত্র উত্তোলন ৫/১/২৬ বৃহস্পতিবার বিকাল ৪টা হতে রাত্রী ৮টা, মনোনয়ন পত্র উত্তোলন ও জমা ৬/১/২৬ শুক্রবার বিকাল ৪টা হতে রাত্রী ৮টা, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ৭/১/২৬ শনিবার বিকাল ৪টা, প্রার্থী তালিকার উপর আপত্তি গ্রহণ ৮/১/২৫ রবিবার বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা, প্রার্থী তালিকার উপর আপত্তি নিষ্পত্তি ৮/১/২৬ রবিবার সন্ধ্যা ৬টা হতে রাত্রী ৮টা, মনোনয়ন পত্র প্রত্যাহার ৯/১/২৬ সোমবার বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১০/১/২৬ মঙ্গলবার বিকাল ৪টা, ভোট গ্রহণ বিরতীহীন ভাবে বেলা ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত, ভোট গননা বেলা ৩টা হতে ও ভোট গণনার পর ফলাফল ঘোষনা।








