নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে-সিংড়ায় বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ আনু
নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনীত এমপি পদ প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, তত্বাবধায়ক সরকারের অধিনে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই
গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হাজার হাজার নেতা কর্মীদের শান্ত থাকতে বলেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে যখন একটি তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। তত্বাবধায়ক সরকার যখন সুষ্ঠু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ঠিক সেই মুহুর্তেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা করা হচ্ছে। এর আগে একই ভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের চট্টগ্রামের বিএনপির এমপি প্রার্থী এরশাদুল উল্লাহকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। নির্বাচন বানচালের দেশি-বিদেশি এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।
অধ্যক্ষ আনু আরো বলেন, আপনারা লক্ষ্য করেছেন বিএনপির প্রার্থীরা ঘোষণার পর আমাদের সিংড়াতে কিছু সন্ত্রাসী রাতের বেলায় এমনকি দিনের বেলাতেও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। হুমকি ধামকি দিচ্ছে।

তাদের উদ্দেশ্যে বলতে চাই। যারা এসব সন্ত্রাসী কর্মকান্ড করছেন। ভয় দেখাচ্ছেন, ভাবছেন আমরা ঘুমিয়ে আছি। আমরা সব দেখছি। আইনের আওতায় এনে প্রতিহত করা হবে। শান্তির সিংড়াকে কিছুতেই অশান্ত করতে দেবোনা ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুন নেছা পুতুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা,উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড শামীম হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, খাজুরা ইউনিয়ন পরিষদের সবেক চেয়ারম্যান আফরাজ্জামান, পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কমিশনার মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর গনি পলাশ, পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, উপজেলা কৃষক দলের আহবায়ক রেজাউল করিম জান্টু, নাটোর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আল আসাদ বিন সাঈদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন প্রমূখ।




