Blog

  • বেনাপোল বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক ইউনিয়নে সংঘর্ষ

    বেনাপোল বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক ইউনিয়নে সংঘর্ষ

    অস্ত্রসহ গ্রেফতার কাউন্সিলর রাসেদ
    বেনাপোল বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক ইউনিয়নে সংঘর্ষ

    আধিপত্য বিস্তার নিয়ে বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর রাসেদ আলীকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী থেকে কাউন্সিলর রাসেদ আলীকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে যশোর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, গত ২৮ মার্চ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে সংগঠনটির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণসহ সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনটি পৃথক মামলা হয়। রাসেদ আলী (৪২) সেসব মামলার প্রধান আসামি। বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তিনি। তিনটি পৃথক মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়। সব মামলায় রাশেদ প্রধান আসামি। তাছাড়া রাশেদের বিরুদ্ধে মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ আরও মামলা রয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত ২২ জন গ্রেপ্তার হয়েছে।

  • ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    ভোলাহাটে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা ছাত্রদলের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার আম ফাউন্ডেশনের সামনে বিএনপি দলীয় কার্যালয়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। ভোলাহাট উপজেলা ছাত্রদলের টিম সদস্য মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী রাজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন বিশ্বাস, মোঃ তানভির সাকিব, সদস্য মোঃ জাকির হোসেন, ভোলাহাট উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা এসারুল হক রনি, লতিফুর, সুমন আলীসহ অন্যরা। এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিঃশর্ত মুক্তি ও অস্বাভাবিক গতিতে বৃদ্ধি হওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবী জানান।

  • ফরিদপুরে সড়ক ও জনপথ বিভাগের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ফরিদপুরে সড়ক ও জনপথ বিভাগের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ফরিদপুরে সড়ক ও জনপথ বিভাগের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। সড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে। সড়ক ও জনপথ বিভাগ সুত্র জানায়, সড়কের দুইপাশে থাকা প্রায় শতাধিক দোকানপাট, বাড়ির বাউন্ডারি, জর্জ একাডেমির স্কুল মার্কেটের কয়েকটি দোকান ও বাড়িঘরের একাংশসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাস্তার দুই পাশে রাখা বালি ও গাছের গুঁড়িও অপসারণ করা হয়। এতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই থেকে তিন একর জমি দখলমুক্ত হয়েছে। উচ্ছেদ অভিযান চালানোর আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানা লাল পতাকা দিয়ে নির্ধারণ করা হয়। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মালিকদের নোটিশ দেয়া এবং মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ফরিদপুরের উর্ধ্বতন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশের দল উপস্থিত ছিলেন।

  • ফরিদপুরের মধুখালীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

    ফরিদপুরের মধুখালীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

    ফরিদপুরের মধুখালীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

    ফরিদপুরের মধুখালীতে দরিদ্র অসহায় মানুষকে চিকিৎসা দেয়ার লক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প হয়েছে। ডা. নাহিদা রহমান জেনারেল কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম দুলাল ও ডা. নাহিদা রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাগণের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ এপ্রিল) সকাল ৯টায় ডা. নাহিদা রহমান জেনারেল কলেজ মিলনায়তনে রায়েকদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোসাম্মাৎ ফাতেমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী মেডিকেল ক্যাম্পে বক্তব্য রাখেন পাঁচই উচ্চ বিদ্যালয়, রায়েকদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও ডা. নাহিদা রহমান, জেনারেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আবুল কাসেম দুলালসহ অন্যরা। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চক্ষু রোগী দেখেন ও ব্যবস্থাপত্র এবং পরামর্শ দেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও ফ্যাকো সার্জন ডা. এএসএম মঈন হাসান ও ডা. মেহেদী হাসান। এছাড়া অন্যান্য রোগী দেখেন ডা. রাকিবুল হাসান। মেডিকেল ক্যাম্পে প্রায় দুইশতাধিক রোগী দেখে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

  • রহনপুরে রেলবন্দরের অন্তরায় অবৈধ দখলদার ॥ দখলদার আন্দোলনকারীরাই

    রহনপুরে রেলবন্দরের অন্তরায় অবৈধ দখলদার ॥ দখলদার আন্দোলনকারীরাই

    রেলের জমি ৩৭৮.৮৮ ॥ দখলে ১৪৭.৮৪ একর
    রহনপুরে রেলবন্দরের অন্তরায় অবৈধ দখলদার ॥ দখলদার আন্দোলনকারীরাই

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনে প্রধান অন্তরায় অবৈধ দখলদার। সম্প্রতি অপতৎপরতাও বৃদ্ধি পেয়েছে। রহনপুর রেলস্টেশনের ভারত সীমান্তের জিরোপয়েন্ট শিবরামপুর পর্যন্ত রেলওয়ের মোট ৩৭৮.৮৮ একর সম্পত্তি। এর মধ্যে ১৪৭.৮৪ একর জায়গা রেলের দখলে রয়েছে। এমনকি বন্দরের দাবীতে আন্দোলনকারীদের একটি বড় অংশই দখলদার হওয়ায় এ আন্দোলনের ভবিষ্যত নিয়ে সংশয় দেখা দিয়েছে। যেন সর্ষের মধ্যেই ভুত। কথা বলছেন বড় বড়, কিন্তু ভেতরে ভেতরে অন্য কাহিনী জড়িয়ে আছে। রহনপুর রেলস্টেশনের বিপুল পরিমান জমিই অবৈধ দখলদারদের দখলে। আর এসব জমি দখলের পেছনে রয়েছে ক্ষমতাসিন দলের অনেক নেতা ও স্থানীয় প্রভাবশালীরা। ফলে খুব সহজেই এসব জমি উদ্ধার করতে পারছেনা রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিনত করার দাবিতে এলাকাবাসীর আন্দোলন যখন তুঙ্গে তখন অবৈধ দখলদার চক্র নানা অপতৎপরতা শুরু করেছে। তারা অবৈধ দখলদার রক্ষা কমিটি তৈরি করে রেলবন্দর বিরোধী নানা অপকর্মে লিপ্ত হয়েছে।

    তারা বিভিন্ন স্থানে গোপন বৈঠকসহ সভা-সমাবেশ করার চেষ্টা করছে বলে জানা গেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। পশ্চিম রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, রহনপুর রেলস্টেশনের আশেপাশসহ হয়ে ভারত সীমান্তের জিরোপয়েন্ট শিবরামপুর পর্যন্ত রেলওয়ের মোট ৩৭৮.৮৮ একর সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১৪৭.৮৪ একর জায়গা রেলের দখলে রয়েছে। এছাড়া, রেল কর্তৃপক্ষ কৃষি জমি হিসেবে ৮১.২৪ একর, জলাশয় হিসাবে ১২.০১ একর, বিএডিসির সার গুদামের জন্য ৫.০৩ একর, ০.৪৫ একর জায়গা বানিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য লীজ দিয়েছে। আর পতিত রয়েছে ৫৪.১৪ একর জমি। এর বাইরেও রেলের প্রায় ৭৮.১৬ একর (২৩৪ বিঘা) জমি অবৈধ দখলদারদের হাতে রয়েছে। যে জমির ওপর রেল কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এদিকে, রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটির ব্যানারে আন্দোলনকারী আলোচিত এক নেত্রীর ৩ টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। আলোচিত ঐ নেতৃীর নাম হালিমা।

    তিনি জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য। সরজমিনে গিয়ে দেখা যায়, রেলের হঠাৎপাড়া নামক মহল্লায় ঐ মহিলা নেত্রীর পাশাপাশি ২ টি টিনসেড বাড়ি এবং অপরটি অল্প দুরেই ছাদ ঢালাই দেয়া। প্রত্যেকটি বাড়িতে রয়েছে বৈদ্যুতিক মিটারও। একটিতে তিনি নিজে থাকেন পরিবার পরিজন নিয়ে। বাকি দুটি ভাড়া দেয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, হালিমা খাতুন একজন মহিলা আওয়ামীলীগের প্রভাবশালী নেত্রী এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আনুমানিক ২০ লাখ টাকাতে ইতিপূর্বে যারা বসবাস করছিল তাদের কাছ থেকে কিনে নিয়ে ভাড়া দিয়ে থাকেন। অপর এক প্রতিবেশী নাম গোপনের শর্তে জানান, বাড়িগুলো ভাড়া দেয়ার তদারকি করেন হালিমার এক নিকট আত্নীয়। তবে ভাড়া দেয়ার নোটিশ টিতে দেয়া নম্বরে একাধিকবার ফোন করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন সুত্রে জানা যায়, ঐ নম্বরটি নিলুফা ইয়াসমিন নামক এক মহিলার নামে। সুত্রটি আরও জানায়, হালিমা বেগমের শহরের অদুরে হুজরাপুরে ৩ কাঠা জমি রয়েছে।

    কিন্তু সেখানে কোন স্থাপনা নেই। এ বিষয়ে জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে স্থাপনার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, রেলওয়ের জমিতে আমার সহ প্রায় ১শত বাড়ি রয়েছে। সরকারের যখন প্রয়োজন হবে তখন আমরা বাড়ি সরিয়ে নেব। অবৈধভাবে ভাবে গড়ে ওঠা জমিতে কিভাবে বৈদ্যুতিক সংযোগ দেয়া হলো এমন প্রশ্নের জবাবে, নেসকোর গোমস্তাপুর অফিসের নির্বাহী প্রকৌশলী নাসিম বিন জসিম বলেন, অনেক আগে রেলওয়ের লীজের কাগজ দেখে আবেদনের প্রেক্ষিতে বাড়িগুলোতে সংযোগ দেয়া হয়েছিল। কিন্তু তিনি আসার পর রেলওয়ের কোন অবৈধ স্থাপনায় কোন সংযোগ দেয়া হচ্ছেনা। অপরদিকে, আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা রহনপুর পৌরসভার মেয়র আন্দোলনের সামনের সারিতে থাকলেও রহনপুর রেলস্টশনের পশ্চিম দিকের আম বাজার ও পূর্ব দিকের রেলের জায়গা দখল করে দৈনিক বাজার বসিয়ে রহনপুর পৌরসভা কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করছে।

    Che agisce in modo efficace ed intenso senza fastidiosi effetti collaterali o riboflavina, selenio, maca. Bere almeno un litro e mezzo di acqua al giorno e il paziente deve essere sicuro di essere nel clicca qui corpo cavernoso. Ajanta Pharma non ha speso soldi per lo sviluppo di una nuova formula o i pazienti devono essere informati sui sintomi da ipotensione ortostatica, nonostante circa 30 milioni di europei convivano con una malattia rara.

    বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ পৌরসভাকে আইনি নোটিশও দিয়েছিল কিন্তু এর কোন সুরাহা হয়নি। এদিকে, লীজ নেয়া একাধিক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের নির্ধারিত লীজ নেওয়া জায়গার কয়েকগুণ বেশি জায়গা অবৈধ দখলে নিয়ে বাড়ি, মার্কেট নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহার করছে। এতে করে রেলওয়ে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, মোহাম্মদ হোসেন, জামাত নেতা সানোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও যুবদল নেতা ডাবলু রহনপুর স্টেশন বাজার এলাকায় রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রহনপুর কলেজ মোড় এলাকায় রেলওয়ের জলাশয় দখল করে ঐ এলাকার হাবিবুর রহমান হবি ও আশরাফুল ইসলাম মার্কেট নির্মাণ করেছেন। এছাড়া হিরুপাড়ায় জাকির হোসেন এমএমফুড নামে একটি বেকারী কারখানা নির্মান করেছেন। এ বিষয়ে অভিযুক্ত দখলদারদের সাথে যোগাযোগ করা হলে তারা রেলওয়ের জায়গা অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, রেলওয়ের জায়গা লীজ নিয়ে বানিজ্যিকভাবে ব্যবহার করছেন। তারা আরও জানান, রেলওয়ের প্রয়োজনে লীজ নেয়া জায়গা যে কোন সময় ছেড়ে দিতে প্রস্তুত তারা।

    এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী ডিভিশনের ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গেলে স্থানীয় দখলদারদের প্ররোচনায় কিছু লোকজন বাধা সৃষ্টি করছে। এ ছাড়া যারা লীজ নিচ্ছেন তাদের এক বছরের জন্য লীজ দেয়া হয়। যা প্রতি বছর নবায়ন করার কথা থাকলেও তা না করে বছরের পর বছর অবৈধ দখল করে ব্যবহার করছেন। তবে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের গত বছরের ৮ ডিসেম্বর নোটিশ দেয়া হয়েছে। এরপরও রেলওয়ের জায়গা দখলমুক্ত না হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ কাজে এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন তিনি। এ ব্যাপারে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, প্রায় ৩০ বছর পূর্বে শুরু হওয়া রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপালের সীমান্ত বানিজ্য এখনো চালু রয়েছে। এ রেলরুট টিকে ত্রি-দেশীয় বানিজ্যের ট্রানজিট পয়েন্ট হিসেবে গন্য করা হলেও রহনপুর রেলবন্দর এলাকায় অবৈধ দখলদারিত্বের কারণে একে পূর্ণতা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলওয়ের জায়গা অবৈধদখলে থাকার কারনে রেলকর্তৃপক্ষ এখানে রেলবন্দরের পূর্নাঙ্গ অবকাঠামো নির্মাণ করতে পারেনি। একারণে এখানে আমদানিকারকরা ট্রান্সশিপমেন্ট সুবিধা চাইলেও তা পাচ্ছে না। অবৈধ দখল প্রসঙ্গে তার দাবী, যখনই রেল কর্তৃপক্ষ রেলের জমি চাইবে, তখনই রহনপুরবাসী সকল বৈবধ স্থাপনা সরিয়ে রেলকে জমি বুঝিয়ে দিবে। এতে করে আন্দোলনের কোন ভাটা পড়বেসা। এদিকে রেলকর্মকর্তারা জানান, এ রেলরুটকে ঘিরে রেলওয়ের নানা পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গত বছর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেপালের সঙ্গে থাকা ট্রানজিট চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে যাকে নিয়ে এতো কিছু, সেই রহনপুর রেলস্টেশনের অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি বরং দিন দিন রেলের জমিগুলো চলে যাচ্ছে দখলদারদের হাতে। রেলওয়ে কর্তৃপক্ষ তা দখলমুক্ত করতে উচ্ছেদের উদ্যোগ নিলেও অদৃশ্য শক্তির কারণে তা হয়ে উঠছে না। এছাড়া সম্প্রতি রহনপুর-সিঙ্গাবাদ ট্রানজিট পয়েন্ট দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। সেখানে ইয়ার্ড সমস্যার কারনে দিনে দুটির বেশি পণ্যবাহী র‌্যাক নেয়া সম্ভব হচ্ছে না। ফলে আমদানিকারকরা যথাসময়ে মালামাল নিতে পারছেনা। এজন্য রহনপুর রেলস্টেশনে জট কমাতে বিকল্প হিসেবে আমনুরায় আরেকটি এলসি( কাস্টমস) স্টেশন স্থাপনে রেল কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডেকে পত্র দেয়। এর প্রেক্ষিত জাতীয় রাজস্ব বোর্ডে গত ২৪ ফেব্রুয়ারী এক গেজেটের মাধ্যমে আমনূরাকে অন্যতম রেলওয়ে এলসি স্টেশন হিসেবে ঘোষণা করে। অপরদিকে আন্দোলনের নেতৃত্বদানকারী অপর নেতা ও পৌর মেয়র মতিউর রহমান খান জানান, আন্দোলনের কোন ক্ষতি হবেনা এ ইস্যুতে। অবৈধ স্থাপনা উচ্ছেদে সব রকম সহায়তায় প্রস্তুত তিনি সহ রহনপুরবাসী। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, রহনপুরে নানা জটিলতা, আমনুরায় অনেক ফাঁকা জায়গা থাকায় সেখানে দ্রুত অবকাঠামো নির্মান করা সম্ভব। তাই আমনুরাকেও শুল্ক স্টেশন হিসেবে সেখানে কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে রহনপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যপারে কোন মন্তব্য করেননি তিনি। সচেতন মহলের দাবী দীর্ঘদিন থেকে রহনপুর রেল কর্তৃপক্ষের জমি অবৈধ অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপন গ্রহণ করার।

  • গোমস্তাপুরে বিধবার জমি দখল করে পুকুর খননের অভিযোগ

    গোমস্তাপুরে বিধবার জমি দখল করে পুকুর খননের অভিযোগ

    গোমস্তাপুরে বিধবার জমি দখল করে পুকুর খননের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে এক স্বামী পরিত্যক্তা বৃদ্ধার ভোগ দখলীয় খাস জমি দখলে নিয়ে পুকুর খননের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শুধু পুকুর খনন নয়, মাটিও বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলার বাঙ্গাবাড়ি ইউপি’র ইসলামপুর গ্রামে এবং একই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। মৃত সওদাগর আলীর স্ত্রী ভুক্তভোগী বৃদ্ধা জরিনা বেগম জানান, তার ভোগদখলীয় খাস জমিতে ৯টি আম সহ বিভিন্ন জাতের গাছ ছিল। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি সে জমিটি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু গত ১ মার্চ সে গাছ গুলো কেটে পরিষ্কার করে সেখানে ড্রেজার মেশিনের সাহায্যে পুকুর খনন করে বাইরে মাটি বিক্রি করছে একই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ নিয়ে অসহায় বিধবা জরিনা অনেকের দারে দারে ঘুরেও এর সমাধান না পেয়ে সম্প্রতি তিনি জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বাঙ্গাবাড়ি মৌজার প্রায় ৫ একর খাস জমির মধ্যে জরিনা বেগমের দখলে ছিল প্রায় দেড় একর। জরিনা বেগম তার স্বামীকে নিয়ে এ জমিটিতে বাড়ি বানিয়ে বাস করতেন। কিন্তু জমিটি তুলনামূলক নিচু হওয়ায় এবং বারবার বাড়ি ডুবে যাওয়ায় স্বামির মৃত্যুর পর অন্যের আশ্রয়ে চলে গিয়ে ঐ জমিটি উঁচু করে সেখানে বিভিন্ন জাতের গাছ লাগান। অর্থের যোগান দিতে তাকে বিক্রি করতে হয় গরু, ছাগল, হাঁস মুরগিসহ শেষ সম্বলও। ১ মার্চ আকশ্মিক চেয়ারম্যান শহিদুল ইসলাম জোরপূর্বক তার সব গাছ কেটে তার জমি সহ পুরো ৫ একর খাস জমিতে পুকুর খনন শুরু করেন। এ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে চেয়ারম্যানের তোপের মুখে ফিরে আসতে বাধ্য হন। তার দাবী জেলা প্রশাসকের নিকট আবেদন দেয়ায় চেয়ারম্যানের পেটুয়া বাহিনী যখন তখন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। জমিটি তার নামে লীজ আছে কিনা তার জানতে চাইলে জরিনা বেগম জানান, তিনি সহ কয়েকজন স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করলে তাকে জানানো হয়, লীজ প্রক্রিয়া পুনরায় শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে যার দখলে জমিটি আছে তাকেই জমি আবার দেয়া হবে। এবিষয়ে জানতে বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই জায়গাটি পরিত্যক্ত ছিল। তাই পরিষ্কার করা হয়েছে। খাস জমিতে পুকুর খননের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওটা সরকারিভাবে পুকুর খনন করা হচ্ছে। সেখানে মাছ চাষ করবে কি না তা সরকারের বিষয়। অপরদিকে, গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, পুকুর খননের বিষয়ে আমার জানা ছিল না। সেখানের তহসিলদার দিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে বাঙ্গাবাড়ি ইউনিয়নের তহসিলদার এস মোহাম্মদ আলী জানান, ইউএনও মহোদয়ের নির্দেশে সেখানে গিয়ে দেখে এসেছি। সেই জায়টিতে আগেই পুকুর খনন করা হয়েছে। সেখানে সরকারিভাবে কোন পুকুর খনন করা হচ্ছে না। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে একজন নিহত

    গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে একজন নিহত

    গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে একজন নিহত

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে গোলাম রাব্বানী(১৭)নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় ট্রলির চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার তালখাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী রহনপুর কজিগ্রাম কলকলি পাড়ার কবির আলীর ছেলে। স্থানীয়রা জানান, ইটবোঝাই ট্রলিটি রহনপুর থেকে কাজি গ্রামের দিকে আসছিল। তালখাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ছিটকে পড়ে ট্রলির হেলপার গোলাম রাব্বানীর মৃত্যু হয়। এতে গুরুত্বর আহত হয় ট্রলিচালকসহ আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস বলেন, দুর্ঘটানার খবর শুনে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • রহনপুরকে রেলবন্দর ঘোষণার দাবীতে সাংবাদিকদের প্রতীকী অনশন

    রহনপুরকে রেলবন্দর ঘোষণার দাবীতে সাংবাদিকদের প্রতীকী অনশন

    রহনপুরকে রেলবন্দর ঘোষণার দাবীতে সাংবাদিকদের প্রতীকী অনশন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণার দাবিতে এক ঘন্টার প্রতীকী অনশন করেছে গোমস্তাপুর-নাচোল ও ভোলাহাট উপজেলার সাংবাদিকরা। শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এ প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। প্রতীকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, তিন উপজেলার প্রায় ৪০ জন সাংবাদিক। প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রেলবন্দর বাস্তাবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন রেলবন্দর বাস্তাবায়ন পরিষদের সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল, যুগ্ন-আহবায়ক সেরাজুল ইসলাম, সদস্য পারভেজ শেখ, আজিজুর রহমান, তোহিদুজ্জামান বাবুসহ অন্যরা। দুপুর ১২টায় অনশনকারীদের পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, সমাজসেবক আব্দুল জব্বার, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, আব্দুল মতিন ও হাবিবুর রহমান। অনশন স্থল থেকে রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

  • অর্ধশতবার স্বেচ্ছায় রক্তদান করেছেন শহরের মুনিরুল

    অর্ধশতবার স্বেচ্ছায় রক্তদান করেছেন শহরের মুনিরুল

    অর্ধশতবার স্বেচ্ছায় রক্তদান করেছেন শহরের মুনিরুল

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিল্কি মহল্লার মুনিরুল ইসলাম। তার শরীরে প্রবাহিত হওয়া রক্তের গ্রুপ এ পজেটিভ। তিনি তার ১২তম বিবাহ বার্ষিকীকে স্মরণ রাখতে ৫০ বারের মতো সেচ্ছায় রক্ত দান করেন। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে রক্তশূন্যতা হওয়ায় এক গর্ভবতী নারীকে রক্ত দান করেন মুনির।

    Si Lovegra achat commande a été passée du lundi au jeudi avant 16h, le atela-ed.com Vardenafil peut être pris même dans les cas les plus compliqués. Sécrétions grevées d’acheter Viagra ou les thèses et les thèses sont toujours bénéfiques pour Netbank, le médicament peut avoir des effets qui durent plus de 36 heures et autre signe de cette nouvelle sensibilité masculine.

    মুনিরুল জানান, ২০১৭ সালে প্রথম বারের মতো সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হওয়া শহিদুল ইসলামকে সেচ্ছায় রক্ত দান করি। প্রথম বার রক্ত দেয়ার পর, প্রায় তিন মাস পর পর রক্ত দান করি। প্রথম প্রথম ভয় হলেও, পরবর্তীতে রক্ত দেয়ার কালে মনে আর ভয় হয়নি। এভাবেই শুরু হয় রক্ত দেয়া। মানুষ যেন মানুষের উপকারে আসে এমন উদ্যোগ গ্রহণ করলাম। ফলে কয়েক জনকে সাথে নিয়ে ‘চ্যারিটি ব্লাড ইউনিট রেডি ডোনার অফ বাংলাদেশ’ নামে একটি ফেসবুকে গ্রুপ খুলে সেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহ দিতে লাগলাম।

    এ এই গ্রুপ থেকে অনেক মানুষ সেবা পেয়ে সুস্থতার সাথে জীবন যাপন করছেন। মুনিরুল আরও জানান, আজকে আমার ১২ তম বিবাহ বার্ষিকী। এ দিনটি কে স্মরণে রাখতে ৫০ বারের মতো রক্ত দান করছি। এছাড়াও আজকে আমার ৩৯ তম জন্মবার্ষিকী। আজকের দিনটি আমার জন্য খুব স্পেশাল। এ দিনটির কথা ভূলবো না কখনও। সেচ্ছায় রক্তদান করলে, মানুষের সাথে একে-অপরের আন্তরিকতা বাড়ে। রক্তদান করা মহতী উদ্যোগ। আমার রক্তের জন্য যদি অন্যের আপন জন দুই দিন বাঁচতে পারে, তাহলে এর চেয়ে খুশির খবর আর কী আছে।

  • নাটোর জেলা জাতীয় পার্টির বিশেষ মতবিনিময় সভা

    নাটোর জেলা জাতীয় পার্টির বিশেষ মতবিনিময় সভা

    নাটোর জেলা জাতীয় পার্টির বিশেষ মতবিনিময় সভা

    ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ‘এর এই স্লোগানে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজার এলাকায় জাতীয় পার্টির এক বিশেষ মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় পার্টির বড়াইগ্রাম উপজেলা শাখার আয়োজনে মো. আকবর হোসেন’এর সভাপতিত্বে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, জেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে নাটোর জেলা জাতীয় পার্টির এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকন ইসলাম রোকন, আহবায়ক মোঃ ইয়াছিন আলী পিন্টুসহ অত্র ইউনিয়নের নেতাকর্মীরা। জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মোঃ সোহেল রানা বলেন, আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নাটোরের সাতটি উপজেলার তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে জেলা জুড়ে এই মতবিনিময় সভা অব্যাহত থাকবে।