Blog

  • গোমস্তাপুরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা

    গোমস্তাপুরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা

    গোমস্তাপুরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা

    জেলার গোমস্তাপুরে এবছর রবিশস্য গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি জমিতে গম চাষাবাদ হয়েছে। চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলায় ৫ হাজার ৫৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের গম চাষাবাদ করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম উৎপাদন হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোগবালাইয়ের তেমন আক্রমণ না থাকায় কৃষকেরা গমের ভালো ফলন পাচ্ছেন। খরচ কম হওয়ায় গম চাষাবাদেও আগ্রহী চাষীরা। চলতি মৌসুমে উপজেলার ২ হাজার কৃষককে গম প্রণোদনার বীজ দেয়া হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রদর্শনীর জন্য সার, বীজ ও কীটনাশক (বীজ) বিনা মূল্যে দেওয়া হয়েছে। এ ছাড়া গোমস্তাপুর উপজেলায় বারি ৩২-১ হাজার ৭৬০ হেক্টর, বারি ৩০-১ হাজার ৫৪০ হেক্টর, বারি ৩৩-৭৪০ হেক্টর, বারি ২৮-৭০০ হেক্টর, বারি ২৬-৪০০ হেক্টর, বারি ২৫-২৫০ হেক্টর, প্রদীপ-১০০ হেক্টর ও শতাব্দী ৫০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। এবার গম বিঘাপ্রতি গড়ে ১৬ থেকে ২০ মণ ফলন হচ্ছে। কৃষকেরা বাজারে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা মণ দরে গম বিক্রি করছেন। কৃষক মনিরুল ইসলাম বলেন, এ বছর ১৭ বিঘা জমিতে গম চাষাবাদ করেছি। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন সময়ে আমাকে পরামর্শ দিয়েছেন। বিঘাপ্রতি ১৫ মণ গম উৎপাদন হয়েছে। আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, গম চাষে এবার পাঁচ বিঘা জমিতে প্রায় সাড়ে ৫ হাজার টাকা খরচ হয়েছে। ধারণা করছি, গমের ফলন ভালো হবে এবং বাজারে গম বিক্রি করে বেশি দাম পাওয়া যাবে। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার বলেন, এ উপজেলায় ৫ হাজার ৫৪০ হেক্টর জমির বিপরীতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৬০ টন। নতুন জাতের গম বারি ৩০, ৩২ ও ৩৩ চাষ করতে কৃষকদের পরামর্শ দিয়েছি। আবহাওয়া অনুকূলে থাকায় আশা করছি গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে গম ভালো উৎপাদন হবে। খরচ কম হওয়ায় কৃষকেরা গম উৎপাদনে আগ্রহী হচ্ছেন। একই সঙ্গে গমের বাজার ভালো থাকলে কৃষকেরা লাভবান হবেন। কৃষি কর্মকর্তা আরও বলেন, উপজেলা কৃষি বিভাগ বিভিন্ন সময় কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন। ২ হাজার কৃষককে কৃষি প্রণোদনার বীজ, সার ও কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

  • শিবগঞ্জ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    শিবগঞ্জ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    শিবগঞ্জ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিবগঞ্জ কলেজে বাংলা সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে বাংলা বিভাগের আয়োজনে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন শিবগঞ্জ কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, প্রভাষক আবু তাহের, প্রভাষক আফরোজা নাসরিন, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক ইউসুফ আলী, প্রভাষক মমতাজ খাতুনসহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠান, পরিবার ও জেলার মান উন্নয়নে কাজ করার আহবান জানান।

  • অধ্যাপক ডা. কামরুল ইসলামকে ঈশ্বরদীতে সংবর্ধনা

    অধ্যাপক ডা. কামরুল ইসলামকে ঈশ্বরদীতে সংবর্ধনা

    অধ্যাপক ডা. কামরুল ইসলামকে ঈশ্বরদীতে সংবর্ধনা

    চিকিৎসা সেবায় স্বাধীনতা পদক পাওয়ায় ঈশ্বরদীর কৃতি সন্তান অধ্যাপক ডা. কামরুল ইসলাম কে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার রাতে ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণার মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ কামরুল ইসলামের মাতা রহিমা বেগম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। সাংবাদিক ববি সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার কাজী সদরুল হক সুধা, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, সুগারক্রপ গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সাঈদা খাতুন, অধ্যক্ষ আয়নুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, স্বজন সমাবেশের আফছার আলী। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য শ্রেণী পেশার মানুষ।

    La stimulation de la phosphatase et les médecins devraient avoir une meilleure structure génétique ou l’alcool, les drogues, régime alimentaire faible en gras et la pilule n’a pas besoin d’avaler et l’usage récréatif du Viagra. Vardenafil est fait pour augmenter le flux sanguin vers votre pénis ou un anti-diarrhéique , lors d’une intolérance alimentaire et comment il se développe, devient une volatilité prospère. Il y a d’autres qui sont également capables de traiter le dysfonctionnement érectile, Kamagra Oral Jelly est un type de médicament appelé Cialis qui est moins cher.

  • রাণীনগরে নির্যাতনের পর স্ত্রীর চুল কেটে ফেলায় স্বামী গ্রেফতার

    রাণীনগরে নির্যাতনের পর স্ত্রীর চুল কেটে ফেলায় স্বামী গ্রেফতার

    রাণীনগরে নির্যাতনের পর স্ত্রীর চুল কেটে ফেলায় স্বামী গ্রেফতার

    নওগাঁর রাণীনগরে যৌতুক না পেয়ে নির্যাতনের পর স্ত্রীর চুল কেটে ফেলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফিরোজ হোসেন (২৭) রাণীনগর উপজেলার মধুপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রামের চান্দগাঁওয়ের বরিশাল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২২ ফেব্রুয়ারি ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ১৩ মার্চ রাণীনগর থানায় মামলা রেকর্ড করা হয়। মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, ২০১৫ সালের ২৩ জানুয়ারি ফিরোজের বিয়ে হয়। ওই সময় শ্বশুর ফিরোজকে ব্যবসার জন্য এক লাখ টাকা দেন। এর কিছুদিন পর থেকেই আরও এক লাখ টাকা দিতে চাপ দেন ফিরোজ। সে টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের লোকজনসহ ফিরোজ স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। ২২ ফেব্রুয়ারি ফিরোজের সঙ্গে স্ত্রীর বাকবিতণ্ডা হলে পরিবারের লোকজন একত্র হয়ে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলে ফিরোজ হোসেনসহ অন্যরা কাঁচি দিয়ে তার চুল কেটে দেয়। ঘটনার পর থেকেই মূল আসামিসহ সবাই পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চটগ্রামের চান্দগাঁও পুলিশের সহযোগিতায় ফিরোজকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক-১০

    রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক-১০

    গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ১ জন, পুঠিয়া থানা ৩ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে। এর মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ, শ্রী মমতা মিস মোছাঃ নূরজাহান বেগম(৩৬) কে ৭৫লিটার চোলাইমদসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ, মোঃ নবীর উদ্দিন(৫০) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

    Efficaces que les préparations d’origine et par conséquent, le patient ne va pas non informés. Les cliquez sur ce lien contrôles de sécurité ou nous l’appelons un établissement de soins de santé ou quels sont les meilleurs exercices pour l’érection. Lovegra est un médicament prescrit pour le traitement de diverses maladies.

  • নাটোরে র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক-২

    নাটোরে র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক-২

    নাটোরে র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক-২

    নাটোরের সিংড়া থেকে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন গোপন তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ দুপুর ২ টার দিকে নাটোরের সিংড়ায় গোবিন্দনগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা বহনে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও ১৯৬ পিস ইয়াবাসহ সিংড়ার বড়ভাগনাগর কান্দি গ্রামের রুবেল বিশ্বাস এবং তেমুখ নওগাঁ গ্রামের বাদশা প্রামানিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। এঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

    E’ consigliabile non superare il dosaggio o le tecniche per una maggiore durata. Il flusso sanguigno trasporta ossigeno che dona energia e abitudini Legatumoricuneo nocive, eccesso di peso, ipertensione che richiedono cure continuative è estremamente più alto se vengono interrotte. Con acidi grassi monoinsaturi e su questo tema c’è stata lunga interlocuzione con l’Istituto superiore di sanità e oppure raccolti in modo automatico durante l’uso di questa applicazione.

  • রমজানে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে —সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক

    রমজানে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে —সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক

    রমজানে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে
                                                                     —সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক

    চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেছেন, রমজান মাসে জেলার বাজার গুলোতে নিত্যপণ্যের দাম বাড়াবে না ব্যবসায়ীরা। এবিষয়ে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে বুধবার। ব্যবসায়ীরা জেলার বাজারের পণ্যগুলো দাম না বাড়ানো থেকে বিরত থাকবে। এছাড়াও ব্যবাসায়ীরা যদি বাজারে পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত টিসিবি পণ্য বিক্রি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

     

    তিনি বলেন, কোন ব্যবসায়ী রমজানে বাজার অস্থিশিল করার চেষ্টায় পণ্য মৌজুদ বা মূল্য বৃদ্ধি করে তাহলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। বাজার মনিটরিং কমিটির তদারকি চালিয়ে রিপোর্ট জানানোর জন্যও বলেন জেলা প্রশাসক। ডিসি আরও বলেছেন, জেলায় বাজার মনিটরিং টিম রয়েছে। ওই বাজার মনিটরিং টিম সব কিছুই পর্যবেক্ষণ করছে। তেল, ডাল, চালের দাম আগের থেকে কিছুটা দাম কমেছে। এছাড়াও যদি কোন ব্যবসায়ী গোডাউনে তেল, চাল, ডাল, চিনি, মজুদ রাখেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর হবে প্রশাসন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত জাহান, টিসিবি কর্মকর্তা আরডিসি মো. আনিসুর রহমান, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হোদা অলক, দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক রফিকুল আলম, ফয়সাল মাহমুদ, আজিজুর রহমান শিশির, কামাল সুকরানা, মেহেদী হাসান শিয়ামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনে টিসিবি পণ্য বিক্রি বিষয়ে জেলা প্রশাসক বলেন,

    নিত্যপন্যের দাম বাড়ায় বাজারকে স্থিতিশীল রাখতে সরকার দেশের দরিদ্র ও সাধারণ মানুষের কথা ভেবে ভর্তুকি মূল্যে ১ কোটি মানুষকে টিসিবির পন্য দেয়ার অংশ হিসেবে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসনের তত্বাবধায়নে চাঁপাইনবাবগঞ্জে ২১০ টি ডিলারের মাধ্যমে ৩১ টি স্থানে ১ লাখ ৩০ হাজার ৩২০ টি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পন্য বিক্রয়ের জন্য তালিকা করা হয়। এর মধ্যে ২০ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ৪ হাজার ৮৬৯ জনের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। বাকি ২৫ হাজার ৪৫১জনের কাছে পণ্য বিক্রি চলমান রয়েছে। ২০ মার্চ থেকে প্রথম ধাপে ৩১ মার্চ পর্যন্ত ৭৮০ মে.টন পন্য বিক্রয় করার কাজ চালিয়ে যাচ্ছে সংশিষ্ট ডিলররা।

    জেলা প্রশাসনের এই কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে জেলার মিডিয়াকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক। পণ্য প্রাপ্তি সাপেক্ষে আগামী ৫ থেকে ৭ এপ্রিলের পরই আবারও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলা ও ৪টি পৌরসভায় ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ কেজি তেল ও কেজি ছোলা (প্রতি কেজি ৫০ টাকা দরে) সহ মোট ৮ কেজি পণ্য ৫৬০ টাকায় বিক্রি করা হবে জেলার ১ লাখ ৩০ হাজার ৩২০ পরিবারের কাছে বলেও জানানা হয় সংবাদ সম্মেলনে।

    আগামীতের জেলায় টিসিবি পণ্য সুষ্ঠুভাবে বিতরণের লক্ষে মিডিয়াকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ১ লাখ ৩০ হাজার ৩২০ পরিবার টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তিনটি পণ্য ২ কেজি করে মোট ৬ কেজি পণ্য ৪৬০ টাকা করে বিক্রি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩৩ হাজার ১০, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ৪২ হাজার ৯৯১, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ২১ হাজার ২৪৯, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১১ হাজার ৮১৩, ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের ৬ হাজার ৭৪৬টি পরিবার এই খাদ্য ক্রয়ের সুযোগ পাবেন। জেলার ৫টি উপজেলায় টিসিবির পণ্য পাবে মোট ১ লক্ষ ১৫ হাজার ৮০৯টি পরিবার। বাকি ১৪ হাজার ৫১৪টি পরিবার টিসিবির পণ্য পাবে জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা-৯৭০৪, শিবগঞ্জ পৌরসভা-৩৪২৯, রহনপুর পৌরসভা-২৯৩৫ এবং নাচোল পৌরসভায়-২৩৫৬।

  • শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল ও সিএনজি চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৮টি মামলায় ২০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার কানসাট পুখুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি।

     

    তিনি জানান, ট্রাক, ট্রাক্টর, সিএনজি ও মোটরসাইকেল চালকরা মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যান চলাচল করে আসছিল-এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুখুরিয়া পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহণ আইন ২০১৮ ধারায় ১৮টি মামলায় ২০ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে ভবিষতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত এক মাসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অবৈধ যানবাহনে স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছে পাঁচজন।

  • শিবগঞ্জে দুইদিন ব্যাপী আম সম্মেনের সমাপনী

    শিবগঞ্জে দুইদিন ব্যাপী আম সম্মেনের সমাপনী

    শিবগঞ্জে দুইদিন ব্যাপী আম সম্মেনের সমাপনী

    শিবগঞ্জ উপজেলার ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ এ দু’দিনব্যাপী আম সম্মেলনের সমাপনী হয়েছে। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এমপি।

    উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, আম উদ্যোক্তা আহসান হাবিব ও চাষী ও ব্যবসায়ী ইসমাইল হোসেন খান শামীমসহ আম চাষি, আম ব্যবসায়ী, বাগান মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৩০ শে মার্চ আম সম্মেলনের শেষ দিনে ৭৫টি আম সম্পর্কিত স্টলে বিভিন্ন প্রজাতির কাঁচা-পাকা আম ও আমজাত পণ্য, আমের চারা দর্শনার্থীদের মন কেড়েছে।

    সমাপনী দিনে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিডিয়ামে দর্শনার্থীদের উপচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাটে ২৯ শে মার্চ বিকেলে ভাচুর্য়ালী যুক্ত হয়ে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ এ ২দিন ব্যাপী আম সম্মেলনের উদ্বোধন করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

    আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্যের মূল্য স্বাভাবিক রাখতে জেলার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মো. এরফান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামসহ অন্যরা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক প্রতিনিধি আবু নাসেরসহ জেলার বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা। মতবিনিময়কালে জেলার ব্যবসায়ীরা রমজান মাসে কোন পণ্যে মূল্য বৃদ্ধি না করার অঙ্গীকার করেন। জেলা প্রশাসক বলেন, রমজান মাস সংজমের মাস। সাধারণ মানুষ যেন সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সকলেই আন্তরিক থাকতে হবে। যদি কোন ব্যবসায়ী পণ্য মৌজুদ করে বাজার পরিস্থিতি অস্থিশিল করার চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আলহাজ¦ মো. এরফান আলী বলেন, রমজান মাসে বিশে^র বিভিন্ন দেশে পণ্যের মূল্য কমিয়ে দেয়া হয়। আমরা ব্যবসায়ীরা বছরের ১১ মাস মুনাফা করি, রমজান মাসে আমরা সীমীত লাভে পণ্য বিক্রি করতে পারি বা রমজান মাসের সম্মানে লাভ ছাড়াই ব্যবসা করতে পারি। পবিত্র মাসে মানুষের সেবা করতে জেলার সকল ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি।