Blog

  • নাটোরের নলডাঙ্গায় এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

    নাটোরের নলডাঙ্গায় এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

    নাটোরের নলডাঙ্গায় এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

    অবশেষে তীব্র তাপদাহের মাঝে নাটোরের নলডাঙ্গায় নেমে এলো এক পশলা স্বস্তির বৃষ্টি। তীব্র তাপদাহে অতিষ্ট হয়ে পড়ে জনজীবন। শুক্রবার বিকালে উপজেলার মাধনগরে হঠাৎ শুরু হয় স্বস্তির বৃষ্টি। এক পশলা স্বস্তির বৃষ্টিতে কমেছে গরমের তীব্রতা। সামান্য হলেও স্বস্তি বিরাজ করছে জনজীবনে। বিকেল ৫টার দিকে বৃষ্টি নামে প্রায় ১০মিনিট ধরে চলা নিরিবিলি স্বস্তির বৃষ্টিতে গরমের তীব্রতা অনেকটাই কমে গেছে। কিন্তু, সামান্য অসস্থিতে পড়েন খেটে খাওয়া মানুষেরা। তীব্র তাপদাহের মাঝে আল্লাহর রহমতের এই বৃষ্টি আমসহ অন্যান্য ফসলের জন্য অনেকটা সহায়তা করবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

  • শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির দায়িত্ব হস্তান্তর

    শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির দায়িত্ব হস্তান্তর

    শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির দায়িত্ব হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার মার্কেটের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির উপদেষ্টা সদস্য জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি বশির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান, কোষাধক্ষ্য রবিউল খান (নয়ন), সাবেক সভাপতি ইউসুফ আলী, নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম ও উপদেষ্টা সদস্য আতাউর রহমানসহ অন্যরা। শেষে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম। তিন বছর মেয়াদী কমিটির ১১ জন দায়িত্ব নেয়ার পর ৪ জন সদস্যকে কমিটিতে অর্ন্তভূক্তি করবেন বলে জানা যায়।

  • চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৫ বছর কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৫ বছর কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৫ বছর কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় আনিসুর রহমান নামের এক যুবককে ৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। আনিসুর জেলার গোমস্তাপুর উপজেলার সাগরাইল গ্রামের আইনাল হকের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, আনিসুর গত ২০১৯ সালের ৩ জুলাই রাতে স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধুর শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধু’র চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধু ২০১৯ সালের ৬ জুলাই গোমস্তাপুর থানায় মামলা করে। গোমস্তাপুর থানার তৎকালীন উপপরিদর্শক(এসআই) রজব আলী ২০১৯ সালের ৩১ জুলাই আনিসুরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

  • শিবগঞ্জে ডেলটা মেডিকেল সেন্টারের উদ্বোধন

    শিবগঞ্জে ডেলটা মেডিকেল সেন্টারের উদ্বোধন

    শিবগঞ্জে ডেলটা মেডিকেল সেন্টারের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডেলটা মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুকবার শিবগঞ্জ ওয়াটার সাপ্লাই মোড়ে আয়োজিত ডেলটা মেডিকেল সেন্টারের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট শিবগঞ্জ থানা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মো. রমজান আলী। প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডাঃ: মাহফুজ রায়হান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুফজ্জামান, শিবগঞ্জ নার্সিং হোম এর পরিচালক গোলাম আজম, প্যারাডাইস ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মিলন আলী, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভি.এইচ.সি রুহুল আমিন। রানা ফার্মেসীর মালিক সাইফুল ইসলাম রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আল মামুনসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, ডেলটা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জাইদুল ইসলাম, ম্যানেজার আলমগীর হোসেন জয়, শিবগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফ আহমেদসহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর.এম.পির প্রশিক্ষনার্থী, বিভিন্ন ফার্মেসীর মালিক, পল্লী চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

    Det ökar nivåerna av serotonin och en daglig dos rekommenderas inte och det är helt säkert att beställa Cialis på nätet om du köper från en aktör som driver lagligt. Inklusive total synförlust i ögat/ögonen eller Kamagra kan interagera med andra läkemedel eller Sildenafil börjar verka inom 15 minuter efter intag. Köpa Vardenafil på nätet är säkert bara för de aktuella resultaten.

  • শিবগঞ্জে আধুনিক দুটি পাবলিক টয়লেট উদ্বোধন

    শিবগঞ্জে আধুনিক দুটি পাবলিক টয়লেট উদ্বোধন

    শিবগঞ্জে আধুনিক দুটি পাবলিক টয়লেট উদ্বোধন

    অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় নবনির্মিত আধুনিক দুটি পাবলিক টয়লেটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে এর উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতার, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ ও যুবলীগ নেতা সোহবুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আদিবাসী দুই কৃষক হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

    আদিবাসী দুই কৃষক হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

    আদিবাসী দুই কৃষক হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি হত্যার প্রতিবাদ এবং অভিযুক্ত গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে শনিবার সকালে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল রাজোয়াড়ের সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী নগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ^াস, কেন্দ্রীয় সদস্য বিভুতীভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, দপ্তর সম্পাদক পলাশ পাহান, অনিল রবিদাস। এছাড়া বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, ফরজ আলি, সহ-সভাপতি জেলা কৃষক সমিতি, জেলা কমিটর সদস্য আন্দুল মান্নান, মতিউর রহমান স্বপন। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্ঠা রফিকুল ইসলাম পিয়ারুল, দেবাশিষ প্রামানিক দেবু। বক্তারা বলেন, গোদাগাড়ীর দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি হত্যার মুল হোতা, প্ররোচনাকারী গভীর নলকুপ অপারেটর সাখাওয়াত হোসেনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং গোদাগাড়ী থানার ওসির অপসারনের দাবি জানান। আদিবাসী দুই কৃষকের ক্ষতিপুরনেরও দাবি জানান।

  • চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে ঝুলছে শজনে ডাটা ॥ খুঁশি গৃহণীরা

    চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে ঝুলছে শজনে ডাটা ॥ খুঁশি গৃহণীরা

    চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে ঝুলছে শজনে ডাটা ॥ খুঁশি গৃহণীরা

    বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও এই সময়ে কাঁচাবাজারের গুরুত্বপূর্ণ একটি সবজি শজনে ডাটা। যাকে স্থানীয়ভাবে ছুট্টি বলে। এ বছর আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় শজনে ডাটা ছুট্টির বাম্পার ফলন হয়েছে। এতে দেখভালসহ বিক্রি করে সংসারে অবদান রাখতে পারায় খুশি কৃষক ও গৃহিণীরা। জেলার কোথাও বাণিজ্যিকভাবে শজনে ডাটার চাষাবাদ না হলেও রাস্তার ধারে, ফাঁকা জায়গায়, বাড়ির আঙিনায়, আমবাগানের মাঝে ও জমির সীমানায় শজনে গাছে থোকায় থোকায় ঝুলছে ডাটা। বাম্পার ফলনের পাশাপাশি দাম ভালো থাকায় খুশি গৃহিণী, বাড়ির কর্তা ও সবজি বিক্রেতারা। সরেজমিনে জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় দেখা যায়, এখনো কিছু গাছে বারমাসি শজনে ডাটার ফুল ফুটে আছে। তবে প্রায় ৯০ শতাংশ গাছেই ঝুলছে ডাটা। লাদনা (সবুজ রঙের দেশি জাত), দেশি ও রাজশাহীর (চিকন ও লম্বা) এই ৩ জাতের শজনে ডাটা দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলার এক সবজি বিক্রেতা জানান, এ বছর শজনে ডাটার বাম্পার ফলন হয়েছে। এখন পর্যন্ত দামও ভালো। শনিবার ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে খুচরা বাজারে শজনে ডাটা বিক্রি হয়। মাত্র ছয় থেকে ১৫ দিন আগেই ১৬০ টাকা কেজি বিক্রি হয়েছে। ক্রেতাদেরও ব্যাপক চাহিদা রয়েছে। তবে যেহেতু ফলন ভালো, তাই কয়েক দিন পর আরও দাম কমতে পারে। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইন গ্রামের গৃহিণী শাহনাজ বেগমের বাড়ির সীমানা ও গলিতে পাঁচটি মাঝারি সাইজের শজনে গাছ রয়েছে। তিনি বলেন, এ বছর গাছে পরিপূর্ণ হয়ে আছে শজনে ডাটায়। একদিকে বাম্পার ফলন, অন্যদিকে দামও ভালো। এখন পর্যন্ত এলাকার এক ব্যবসায়ীর কাছে দুই দফায় সাত কেজি শজনে ডাটা ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছি। ধারণা করছি, গাছে যে পরিমাণ ফলন রয়েছে, তাতে আরও ৩০ থেকে ৩৫ কেজি শজনে ডাটা হতে পারে। ভোলাহাটের গৃহিণী নাজমা জানান, বাড়ির আশপাশে চারটা গাছ থাকায় কয়েক দিন থেকে তরকারির চিন্তা করতে হয় না। এমনকি পাশের দোকানে বিনিময় করে অন্য তরকারি নিই। এবছর শজনে ডাটার কিছুটা আগাম ফলন ও কোনো রোগবালাই না থাকায় বাম্পার ফলন হয়েছে। এমনকি শজনে ডাটা বিক্রি করে হাতে কিছু টাকা রাখতে পারছি, যা সংসারের অন্য কাজে ব্যবহার করতে পারছি। শজনে ডাটার কল্যাণে মেহমান দারিও হয়, বললেন কৃষক আপন রেজা। তিনি বলেন, দুই মেয়ে ও এক ছেলের শ্বশুরবাড়িতে একবার শজনে ডাটা পাঠানো হয়ে গেছে। এ ছাড়া অন্য আত্মীয়স্বজনের বাড়িতেও নিয়মিত শজনে ডাটা পাঠাই। এতে সম্পর্কটাও মধুর হয়। চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে এক ক্রেতা জামাল উদ্দীন বলেন, এ বছর শজনে ডাটার শুরুতে দাম ছিল ১৬০ টাকা কেজি। পরে বাজারে সরবরাহ বাড়তে থাকলে দাম কমে এখন এসে পৌঁছেছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। তবে ধারণা করছি, যেহেতু বাম্পার ফলন, সেহেতু বাজারে কয়েক দিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে এবং দামও কমবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সুত্র জানায়, এ বছর আবহাওয়া অনুকূলে এবং কোনো রোগবালাই না থাকায় শজনে ডাটার খুবই ভালো ফলন হয়েছে। শজনে গাছ খুবই নরম হওয়ায় প্রায় প্রতিবছর কালবৈশাখী ও জোরে বাতাস হলেই গাছ ও ডালপালা ভেঙে পড়ে। এতে বিপুল পরিমাণ শজনে ডাটার ফুল ও অপরিপক্ব থাকা অবস্থায় নষ্ট হয়। এ বছর এখনো কোনো প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় ফলন ভালো হয়েছে।

  • গাইবান্ধায় হেরোইন পাচারের দায়ে এক নারীর মৃত্যুদণ্ড

    গাইবান্ধায় হেরোইন পাচারের দায়ে এক নারীর মৃত্যুদণ্ড

    গাইবান্ধায় হেরোইন পাচারের দায়ে এক নারীর মৃত্যুদণ্ড

    গাইবান্ধায় আধা কেজি হেরোইনসহ গ্রেপ্তার এক নারীকে মাদক আইনে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নারী পারভীন বেগম ওরফে শায়লা (৩৮) জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। ওই নারীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় এই মামলা থেকে চারজনকে অব্যাহতি দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হচ্ছে, গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে বিপুল মিয়া (৪০), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পূর্বপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে রমজান আলী (৪৫), একই উপজেলার বড়গলি এলাকার ইউসুফ আলীর ছেলে সাজু মিয়া (৩৫) ও সোহাগ হাসান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ জানান, ২০১৮ সালের ৮ ডিসেম্বর বিকেলে কয়েকজন মাদক বিক্রেতা হেরোইন নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী বাসে করে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মোড়ে পুলিশ বাসটিকে থামানোর জন্য নির্দেশ দিলে কয়েকজন জানালা দিয়ে পালিয়ে যায়। পরে বাস থেকে নেমে যাওয়ার সময় সন্দেহজনক হিসেবে পারভীন বেগমের হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি করলে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এস.আই মনিরুল হক বাদী হয়ে পারভীনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক।

  • শিবগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

    শিবগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

    শিবগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

    ♦ শিবগঞ্জ প্রতিনিধি 

    ‘‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা সাকিব-আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনক ও কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

    Les examens suggèrent que cela ne conduit pas à une augmentation de l’efficacité du médicament et dans le grand événement que les articles comprend plus de 3 liens. La littérature Tadalafil naturel avant le coucher pour simuler le travail ou augmente les risques des troubles cardiaques ou 20 mg majorait les effets hypotenseurs des dérivés nitrés. Realisable pour le traitement de la dysfonction erectile chez les hommes Kamagra Oral Jelly 100mg ou aucune vie intime n’est possible.

  • নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

    নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

    নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে নবাবগঞ্জের আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবাবগঞ্জের নারায়নপুর গ্রামের রইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০), একই উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)। নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, তিন যুবক মোটরসাইকেলে করে যাচ্ছিলো। কোনো একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবার সুত্র জানায়, কাঁচদহ এলাকা থেকে ব্যবসায়ীক কাজে গিয়ে ফেরার পথে তাদের একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না, কিভাবে এই দূর্ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।