Blog

  • জেলায় মুকুল কম বড় গাছে ॥ ছোট বাগানের চাহিদা ব্যবসায়ীদের

    জেলায় মুকুল কম বড় গাছে ॥ ছোট বাগানের চাহিদা ব্যবসায়ীদের

    জেলায় মুকুল কম বড় গাছে ॥ ছোট বাগানের চাহিদা ব্যবসায়ীদের

    আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবছর ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমগাছ চাষাবাদ হচ্ছে। এবারে মৌসুমে বড় গাছ গুলোতে পর্যাপ্ত মুকুল আসেনি। ফলে পুরনো আম বাগান বিক্রি নিয়ে হতাশায় ভুগছেন ব্যবসায়ীদের। তবে একেবারেই উল্টো চিত্র ছোট গাছের বাগান গুলোতে। এসব বাগানে মুকুল ফুটে আমের গুটিও বের হয়েছে অধিকাংশ গাছে। আম গবেষকরা বলছেন, পুরনো গাছে বয়স বেশি হওয়ায়, উৎপাদন সক্ষমতা হারিয়েছে বাগানগুলো। জেলা কৃষি বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাগঞ্জের আমবাগান গুলোর মধ্যে তিন চতুর্থাংশ জমিতে পুরনো গাছ রয়েছে। গত ১০ বছরে জেলায় ৮৫ হাজার ৫৯১ বিঘা জমির আম বাগান বেড়েছে। এর অধিকাংশই নাবি জাতের আম বাগান। এবারের আমের মৌসুমে সেই সব গাছের উপরই নির্ভর করবে আমের সার্বিক উৎপাদনের পরিমান। তবে পুরাতন গাছ গুলোতে পর্যাপ্ত মুকুল না আসায় উৎপাদনের লক্ষমাত্রা ব্যহত হওয়ার শঙ্কা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি আম বাগানে গাছে ভাইরাস নাশক কিটনাষক দিচ্ছিলেন শ্রমিকরা। পুরনো আম গাছের দিকে তাকিয়ে ওই বাগান মালিক সেরাজুল বিড়বিড় করে বলছিলেন, বড় গাছেতো মুকুল এলোনা, আর এখন মুকুলও আসবেনা, এবার বাগানটা বিক্রি করতে ভোগান্তি পোহাতে হবে। তিনি প্রতিবেদককে জানান, এবারের আমের মৌসুমে পুরনো আমের গাছ গুলোতে মুকুল নাই বললেই চলে। মুকুলের পরিবর্তে গাছ গুলোর ডগায় কচি পাতা এসেছে। এখন আর মুকুল হওয়ার সম্ভাবনা নেই। পুরনো গাছের আম বাগান গুলোতে মুকুল না আসায় বিপাকে পড়েছেন মালিকরা। আম বাগানি ফয়সাল আহমেদ জানান, এবারের মৌসুমে পুরনো আম গাছে মুকুল কম হয়েছে। তাই কোন আম বাগান ক্রেতারা বড় আম বাগানগুলো কিনছেন না। তবে ছোট বাগান কেনার দিকে ঝোঁক দিয়েছেন বাগানা ক্রেতারা। এ বছর ছোট গাছের বাগানগুলো থেকেই আমের ফলন বেশি হবে। এ দিকে পুরনো সরকারি বাগান গুলোও এ বছর এখনও লিজ দেয়া যায়নি। জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক বিমল কুমার প্রামানিক জানান, হর্টিকালচার সেন্টারের বাগানে বিভিন্ন জাতের ৩০০টি পুরানা আম গাছ রয়েছে। এ বাগানটি গত বছর আমের মৌসুমে প্রায় ১৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার আমের গাছ গুলোতে মুকুল না আসায় প্রকৃত ক্রেতা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত এ বাগানটির দাম উঠেছে মাত্র ৬ লাখ টাকা। তিনি আরও বলেন, ছোট গাছের বাগান গুলোতে মুকুল বেশি আশায় আমের ফলন ভালো হবে। যা আম উৎপাদন হবে, সেগুলো ছোট গাছের বাগান গুলো থেকেই হবে। এবার পুরনো আমগাছ গুলোতে মুকুল কম। ফলে আম উৎপাদনের লক্ষমাত্রা ব্যহত হওয়ার শঙ্কা রয়েছে। আম গবেষণা কেন্দ্রের ভেতরে বাগানে গিয়ে দেখা যায়। পুরানা গাছে একে বারেই দেখা মুকুল নেই। ডগায় ডগায় বের হয়ে নতুন পাতা। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত গবেষণা কেন্দ্রর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, গাছের যে উৎপাদনের শক্তি ক্ষয় হয়ে গেছে। ফলে পুরনো আমের গাছগুলোতে মুকুল কম হয়েছে। কিন্তু ১০ থেকে ১২ বছরসহ নাবি জাতের আম গাছ গুলোতে মুকুলে ছেয়ে গেছে। এবার যেসব আম উৎপাদন হবে, ছোট গাছের বাগান থেকে উৎপাদন হবে। জেলায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার সম্ভাবনা রয়েছে।

    La medicina para la esclerosis múltiple Gilenya o 300 mg, tabletas de zidovudina de https://precision-parafarmacia.com/ 300 mg tabletas y alimentos para mejorar potencia sexual. Además, permiten que una pareja se descubra o el problema surge cuando se combinan estos dos fármacos y ayuda a mejorar la función digestiva.

  • চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হসপিটাল’র বর্ষপূর্তি অনুষ্ঠান

    চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হসপিটাল’র বর্ষপূর্তি অনুষ্ঠান

    চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হসপিটাল’র বর্ষপূর্তি অনুষ্ঠান

    চাঁপাইনবাবগঞ্জে ম্যাক্স হসপিটালের ১ম বর্ষ পূর্তি উৎসব হয়েছে। ‘সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা’ এ ব্রতকে সামনে রেখে ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পথ চলা শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালের পাশর্^বর্তী স্থানে আধুনিক মানের এই হাসপাতাল ‘ ম্যাক্স হসপিটাল’। এ দিনটিকে ঘিরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এমনকি ডাইলোসিস রোগীদেরও সেবা ফ্রি দেয়া হয়। আর দুপুর ১২ টা থেকে অতিথিদের আগমন ঘটে। এ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকদের আতিথিয়েতায় মুগ্ধ হন আগত অতিথিরা। এ ধরনের অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

    রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে গতকাল বুধবার দুপুর ১টায় জেলা শহরের মিস্ত্রীপাড়ায় অবস্থিত ম্যাক্স হাসপাতালের ১ম বর্ষ পূর্তি সাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়। এ উপলক্ষে হাসপাতালের ৬ষ্ঠ তলায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালনা পরিষদের পরিচালক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ গোলাম রাব্বানী, পরিচালক সার্জারি বিশেষজ্ঞ ডাঃ ইসমাইল হোসেন, পরিচালক শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহফুজুর রায়হান।

    Exif_JPEG_420

    অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ওমর ফারুক সরোওয়ার হোসেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রফিকুল আলম, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাহিদ ইসলাম মুন, জেলা ছাত্রলীদের সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ। পরে, অতিথি, চিকিৎসক, নার্স, পরিচালক ও অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এসময় জেলার বিশিষ্ট চিকিৎসকগণ ও মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ডিইউজের নির্বাচন ॥ সভাপতি সোহেল চৌধুরী-সম্পাদক আক্তার হোসেন

    ডিইউজের নির্বাচন ॥ সভাপতি সোহেল চৌধুরী-সম্পাদক আক্তার হোসেন

    ডিইউজের নির্বাচন ॥ সভাপতি সোহেল চৌধুরী-সম্পাদক আক্তার হোসেন

    ২০২২-২৩ বার্ষিক মেয়াদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নিবার্চনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট পেয়েছেন ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন পেয়েছেন ৭৩৬ ভোট। মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ফল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এছাড়া, নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন, ৭০৫ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।

  • মেয়র রাফিকে হত্যার হুমকি, গোবিন্দগঞ্জ পৌরসভায় রহস্যজনক চুরি ॥ তদন্তে পুলিশ ও সিআইডি’র ক্রাইমসিন ইউনিট

    মেয়র রাফিকে হত্যার হুমকি, গোবিন্দগঞ্জ পৌরসভায় রহস্যজনক চুরি ॥ তদন্তে পুলিশ ও সিআইডি’র ক্রাইমসিন ইউনিট

    মেয়র রাফিকে হত্যার হুমকি
    গোবিন্দগঞ্জ পৌরসভায় রহস্যজনক চুরি ॥ তদন্তে পুলিশ ও সিআইডি’র ক্রাইমসিন ইউনিট

     

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা কার্যালয়ে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনা তদন্তে মাঠে নেমেছে থানা পুলিশ ও রংপুর সিআইডি’র ক্রাইম সিম ইউনিট। জানা গেছে, গত সোমবার (২৮ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় পৌরসভার কয়েকটি দপ্তরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ চুরি করে চোরেরা। গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, ২৯ মার্চ সকালে পৌরসভার অফিস সহকারী ফোনে তাকে এ চুরির বিষয়টি নিশ্চিত করে। তিনি তাৎক্ষনিক থানা পুলিশকে চুরির ঘটনা জানালে, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সঙ্গিয়ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রংপুর জোনের সিআইডি ক্রাইম সিমের সহযোগিতা নেন। তবে থানা পুলিশ ও সিআইডি চুরির বিষয়টি উদঘাটনে মাঠে কাজ করছে। তবে পৌরসভার কি কি চুরি হয়েছে, এ বিষয়ে পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি’র কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি পরিকল্পিত চুরি, বিভিন্ন দপ্তরের ফাইলপত্র খোঁজা হচ্ছে, এর মধ্যে দুদকের মামলার কাগজের ফাইলপত্র রয়েছে। সব কিছু যাছাই বাছাই অন্তে বলা যাবে কি কি চুরি হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। মেয়র রাফি আরো বলেন, দুপুরে তার মোবাইল ফোনে অপরিচিত ব্যক্তি টেলিটক মোবাইল নাম্বার থেকে তাকে ফোন দিয়ে হত্যার হুমকি দেয়। এরপর থেকে মোবাইল নম্বরটির সুইচ বন্ধ আছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সাংবাদিদের জানান, পৌরসভা কার্যালয় চুরি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তথ্য ও আলামত সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • গোবিন্দগঞ্জে উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ

    গোবিন্দগঞ্জে উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ

    গোবিন্দগঞ্জে উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ হয়েছে। এতে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ লুৎফর রহমান চৌধুরী। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যাট রেজাউল ইসলাম, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, গোবিন্দগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার তৃপ্তি রানী সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদান রাখা আনসার ভিডিপির সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

  • গাইবান্ধায় ১১টি পয়েন্টে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

    গাইবান্ধায় ১১টি পয়েন্টে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

    গাইবান্ধায় ১১টি পয়েন্টে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

    দেশে শান্তি ও মানুষের মঙ্গল কামনায় মনের আশা পুর্ণ করতে বুধবার গাইবান্ধায় ১১টি স্থানে হিন্দু ধর্মালম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। সনাতনী এই তিরোদেশি তিথিতে চৈত্র মাসে প্রতি বছর এই পুজা গঙ্গাস্নান হয়ে থাকে।

    গঙ্গাস্নানে অংশ নিতে ভোর থেকেই সনাতন ধর্মালম্বী শত শত নারী পুরুষ গাইবান্ধার ঘাঘট নদীর নতুন ব্রীজ সংলগ্ন নদীতে, যমুনা নদীর ফুলছড়ি ঘাট পয়েন্টে, সুন্দরগঞ্জের তিস্তা নদীর হরিপুর এবং ব্রহ্মুপুত্র নদীর কামারজানিতে ও বালাসী ঘাটে জড়ো হতে থাকেন এবং গঙ্গাস্নান পুজা অর্চনা করেন। ভোর থেকে শুরু হওয়া এই গঙ্গাস্নানে বিভিন্ন স্থানের দুরদুরান্ত থেকে শত শত নারী পুরুষ অংশ নেন। তারা দেশ ও মানুষের মঙ্গল কামনা করে পুজা অর্চনা করেন।

  • গাইবান্ধার মহিমাগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

    গাইবান্ধার মহিমাগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

    গাইবান্ধার মহিমাগঞ্জে মাদক বিরোধী সমাবেশ

    গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল।

     

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আসলাম হোসেনসহ অন্যরা। শেষে মহাপরিচালক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

  • নাটোরে বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচি পালিত

    নাটোরে বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচি পালিত

    নাটোরে বিএনপি’র প্রতীকী অনশন কর্মসূচি পালিত

    দ্রব্যমূল্য বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোর জেলা বিএনপি প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১১ টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় নেতৃবৃন্দ জানান, দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে, অথচ সরকারের লোকজন সকল দপ্তরে দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই অনিয়ম দুর্নীতি বন্ধ করতে চেয়ারপারসনের মুক্তি এবং সরকার পতনের সর্বাত্মক আন্দোলন ছাড়া কোন পথ নেই।

  • বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো লাইভ মিউজিয়াম, আমের অর্থনীতি পুনরুদ্ধারে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

    বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো লাইভ মিউজিয়াম, আমের অর্থনীতি পুনরুদ্ধারে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

    বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো লাইভ মিউজিয়াম
    আমের অর্থনীতি পুনরুদ্ধারে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

    ♦ নিজস্ব ও শিবগঞ্জ প্রতিনিধি 

    আমের অর্থনীতি পুনরুদ্ধারে দেশে প্রথমবার চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলনের উদ্ধোধন করলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে বুধবার (২৯ মার্চ) বিকেলে ২ দিন ব্যাপি এ সম্মেলনের ভার্চুয়ালী উদ্বোধন করেন তিনি।

    কৃষি মন্ত্রী সম্মেলনের উদ্ধোধনকালে দেশের আমের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরনের প্রতি চাষীদের গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের অনেক জেলাতেই এখন আম উৎপাদন হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের পাশের জেলা নওগাঁও দাবী করেছে দেশের সর্বোচ্চ আম উৎপাদক জেলা তারা। তবে বির্তক থাকলেও চাঁপাইনবাবগঞ্জের আমের রয়েছে নিজস্ব স্বকীয়তা। আর তাই জেলাবাসীকে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ আম উৎপাদনে মনোযোগী হতে হবে।

    চাষীদের দাম না পাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীদের নতুন নতুন ভাল জাতের আম উৎপাদন ও বাজারজাতকরনের মাধ্যমে আমের উৎপাদন আরো বাড়াতে হবে। যেসব সমস্যা চাষীদের রয়েছে, তা সমাধানের উদ্যোগ নেয়া হবে। সম্মেলন স্থল থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মন্ত্রী জেলাবাসীর বিভিন্ন সমস্যা শোনেন এবং বলেন, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে চাঁপাইনবাবগঞ্জে পূণাঙ্গ আম গবেষণাকেন্দ্র, আম রপ্তানীর জন্য ওয়ার হাউস, প্যাকিং হাউসসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা হবে।

    ফজলি আমের জি আই সনদ প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, যেহেতু ঐতিহ্যগতভাবে ফজলি আম চাঁপাইনবাবগঞ্জের, তাই এ দাবি চাঁপাইনবাবগঞ্জবাসীর যৌক্তিক দাবী। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিল আল রাব্বিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মেলনে ৭৫টি স্টল আম ও আমজাতপণ্য নিয়ে অংশগ্রহন করে। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। এর আগে সকালে আম সম্মেলন সরজমিন পর্যবেক্ষন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান। সম্মেলনে আমচাষ, সমস্যা, সম্ভাবনা, নতুন উদ্যোগ ও আমরপ্তানী নিয়ে বিশদ আলোচনা হয়। সম্মেলনে ৫ শতাধিক আম চাষী, আম ব্যবসায়ী ও রপ্তানীকারক অংশ নেয়।

  • শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

    ♦ শিবগঞ্জ প্রতিনিধি 

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া চৌরাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী মবিনের মেয়ে মুনিরা (৭) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুনিরা বাড়ি থেকে স্কুল যাবার পথে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী পাথর বোঝাই ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে গেলে ধাওয়া করে ট্রাকটি আটক করা হয়। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ চৌধুরী জোবায়ের দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন।